মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধ: আদালতে আসামি আলীর স্বীকারোক্তি

মাগুরানিউজ.কম:mn

বহুল আলোচিত মাগুরার দোয়ারপাড়ে মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধ মামলার অন্যতম আসামি আলি আকবর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

বৃহস্পতিবার(১৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় তাকে আদালতে হাজির করা হয়।

এ মামলার তদন্তকারী কর্মকর্তা ও মাগুরা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমাউল হক জানান, মমিন ভূঁইয়া হত্যা ও মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধ মামলার ২নং আসামি আলি আকবরকে সকালে মাগুরার সিনিয়ার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট-১ মো. ইমতিয়াজুল ইসলামের আদালতে হাজির করা হয়। সেখানে তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এপর আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

অন্যদিকে, র‌্যাব ঢাকার মিরপুর এলাকা থেকে মামলার ১৪নং আসামি সোলাইমানকে আটক করেছে। তাকে বৃহস্পতিবার(১৭ সেপ্টেম্বর) মাগুরায় আনা হবে।

২৩ জুলাই মাগুরা শহরের দোয়ারপাড় এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কামরুল ভূঁইয়া গ্রুপের সঙ্গে আজিবর ও আলি আকবর গ্রুপের সংঘর্ষে নাজমা পারভীন নামে এক অন্তসত্ত্বা নারীসহ ৩ জন গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ মমিন ভূঁইয়া পরদিন মারা যান। ১৭ আগস্ট এ ঘটনার ৩নং আসামি আজিবর শেখ পুলিশের ক্রসফায়ারে নিহত হন। ইতিমধ্যে এ মামলার প্রধান আসামিসহ ১৪ জনকে পুলিশ আটক করেছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: