মাগুরানিউজ.কম:
শ্রীপুর ডিগ্রি কলেজের উন্মুক্ত মঞ্চে সম্প্রতি অনুষ্ঠিত হলো জেলা পুলিশের সচেতনতামূলক বিশেষ মত বিনিময় সভা। অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ তারিকুল ইসলামের নান্দনিক উপস্থাপনা চুপচাপ শুনছেন উপস্থিত সূধিজনেরা। জনসচেতনতার লক্ষ্যে জেলা পুলিশের উদ্যোগে ছাত্র-ছাত্রীদের মধ্যে ইভটিজিং, বাল্য বিবাহ, মানব পাচার, মাদক, নারী ও শিশু নির্যাতন, নিরাপদ সড়ক পারাপার ইত্যাদি বিষয়ে সচেতনতামূলক প্রচার অভিযান চলছে।


