মাগুরায় বিরল প্রজাতির মৃত বাঘ উদ্ধার করলো বনবিভাগ

মাগুরানিউজ.কম: 

mn

মাগুরায় এবার বিরল প্রজাতির মৃত বাঘ উদ্ধার করলো বনবিভাগ। 

জেলা বন কর্মকর্তা শ্যামল কুমার মিত্র মাগুরা নিউজকে জানান, গতরাতে ফোনে তিনি জানতে পারেন সদর উপজেলার বেরোইল পলিতা ইউপির সিংড়া গ্রামে গতরাত স্থানীয় জনগন বিপন্ন প্রজাতির একটি মেছোবাঘকে পিটিয়ে মেরে ফেলেছে। সকালে ফরেষ্টার পাঠিয়ে তিনি মৃত বাঘটিকে উদ্ধার করে মাগুরা বন বিভাগের কার্যালয় প্রাঙ্গনে নিয়ে আসেন।

মৃত ও পরিত্যাক্ত অবস্থায় বাঘটিকে পাওয়া যায় বলে তিনি জানান। পশু সম্পদ বিভাগ মেছোবাঘটির পোষ্টমর্টেমের ব্যবস্হা করছে বলে জানান তিনি। মেছোবাঘটির উচ্চতা প্রায় দেড় ফুট, লম্বায় চার ফুট। গায়ে ডোরাকাটা দাগ, মুখমণ্ডল হায়েনার মতো এবং গায়ের রঙ ধূসর।

উল্লেখ্য, গত শুক্রবার সদর উপজেলার মঘি ইউনিয়নের ছয়চার গ্রামে অনুরুপ একটি মেছোবাঘ আটক করে স্থানীয়রা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: