সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত মাগুরার পুলিশ সুপার

mnমাগুরানিউজ.কম: 

মানিকগঞ্জের শিবালয় উপজেলার ঢাকা-পাটুরিয়া মহাসড়কের কাশাদহ এলাকায় এক সড়ক দুর্ঘটনায় মাগুরা জেলা পুলিশ সুপার এ.কে.এম এহসান উল্লাহ আহত হয়েছেন। এ সময় তার গাড়ি চালকও আহত হয়েছেন।

রোববার( ১৩ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বরংগাইল হাইওয়ে পুলিশের ইনচার্জ আকরামুজ্জামান মোবাইলে জানান, মাগুরার পুলিশ সুপার এ কে এম এহসান উল্লাহ পুলিশের এক জরুরি সভায় যোগ দিতে ঢাকা যাচ্ছিলেন। এ সময় কাশাদহ এলাকায় তাদের পাজেরোর (ঢাকা মেট্টো-ঘ-১১-৫৭৮৯) সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কারের (ঢাকা মেট্টো-গ-১৭-৮৬৬৫) মুখোমুখি সংর্ঘষ হয়।

সংর্ঘষে পাজেরোটি ধুমড়েমুচড়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ঢাকার স্কয়ার হাসপাতালে পাঠানো হয়। 

মানিকগঞ্জ জেলা পুলিশ সুপার মাহফুজুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে মোবাইলে জানান, আহত পুলিশ সুপারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার স্কয়ার হাসপাতালে নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: