মাগুরায় বিপন্ন মেছোবাঘ! রক্ষার আহবান জানালেন জেলা বন কর্মকর্তা

মাগুরানিউজ.কম:

mn
বিপন্ন বিলুপ্তপ্রায় প্রজাতির মেছোবাঘের দেখা মিলছে মাগুরাতে। শক্তিধর এই প্রাণীটি বনে বাদাড়ে থাকতে ভালবাসে তবে খাবারের সন্ধ্যানে মাঝেমধ্যে এসব প্রানী লোকালয়ে চলে আসছে। এধরনের বিপন্ন বিলুপ্ত প্রজাতির প্রানীদের রক্ষার আহবান জানিয়েছেন জেলা বন কর্মকর্তা শ্যামল কুমার মিত্র।
মাগুরা নিউজকে তিনি আরো জানান, মাগুরা সদর উপজেলার মঘি ইউনিয়নের ছয়চার গ্রামে শুক্রবার বিরল প্রজাতির একটি মেছোবাঘ আটক করে স্থানীয়রা। পরে উদ্ধারকৃত মেছোবাঘটিকে তিনি খুলনায় বিভাগীয় বন সংরক্ষকের কার্যালয়ে পাঠানোর ব্যবস্থা করেন। 
ছয়চার গ্রামের বাসিন্দা শাজাহান, কবির, আরিফসহ অন্যান্যরা জানান, সেদিন রাত ১০টার দিকে গ্রামের হাবিবুর রহমানের বাড়ির ছাগলের ঘরে ঢুকে পড়ে দুটি মেছোবাঘ। এসময় তারা কৌশলে ঘরের দরজা বন্ধ করে একটি বাঘ আটক করেতে সক্ষম হলেও অপরটি পালিয়ে যায়।
জেলা বন কর্মকর্তা শ্যামল কুমার মিত্র এলাকাবাসীর প্রতি বিপন্ন প্রজাতির প্রানীটিকে রক্ষা করার আহবান জানিয়েছেন। জনরোষের শিকার হয়ে এসব প্রানী যাতে প্রানহানীর শিকার না হয় সে ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করেছেন তিনি।

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: