মাগুরায় ইয়াবা বিক্রির সময় ডিবি’র হাতে হাতেনাতে আটক মাদক বিক্রেতা

মাগুরানিউজ.কম:

mn

মাগুরাতে গোয়েন্দা বিভাগ (ডিবি) আজ ইয়াবা বিক্রির সময় এক মাদক বিক্রেতাকে হাতেনাতে আটক করেছে। মোঃ হানজাল(২৮) নামের ঐ মাদক বিক্রেতাকে শহরতলীর পারনান্দুয়ালী গ্রামের ব্যাপারী পাড়া থেকে আটক করা হয়। 

জেলা পুলিশ অফিস সুত্রে জানা যায়, পুলিশ সুপার জনাব এ কে এম এহসান উল্লাহ এবং অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ তারিকুল ইসলামদ্বয়ের বিশেষ তদারকীতে, জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি)’র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব ইমাউল হকের নেতৃত্বে মাগুরায় মাদক বিরোধী বিশেষ অভিযান প্রতিনিয়ত চলছে। 

অভিযানের অংশ হিসাবে বিকালে গোয়েন্দা পুলিশ (ডিবি) শহরতলীর পারনান্দুয়ালী গ্রামের ব্যাপারী পাড়া এলাকায় মাদক দ্রব্য (ইয়াবা) বিক্রয়রত অবস্থায় মাদক ব্যবসায়ী মোঃ হানজাল(২৮) আটক করে। সে তার নিজ বাড়িতেই মাদকদ্রব্য বিক্রয় করছিলো। এসময় সেখানথেকে ৭০ (সত্তর) পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাগুরা সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি)’র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব ইমাউল হক জানান, মাগুরাকে মাদকমুক্ত করার জন্য তাদের অভিযান চলবেই। ছোট-বড় যাই হোক, একজন মাদকব্যবসায়ীও রক্ষা পাবেনা। মাদকের প্রাপ্তি শূণ্যের কোঠায় নেমে না আশা পর্যন্ত অভিযান চলবে বলে জানান তিনি।

০৯/০৯/২০১৫ খ্রিঃ তারিখ মাদক ব্যবসায়ী মোঃ হানজাল(২৮), পিং-মোঃ জালাল উদ্দিন, সাং-পারনান্দুয়ালী ব্যাপারী পাড়া, থানা ও জেলা-মাগুরাকে তাহার বসত বাড়ী হইতে ইয়াবা বিক্রয় করার কালে ৭০ (সত্তর) পিস ইয়াবাসহ গ্রেফতার করে। উক্ত ঘটনায় মাগুরা সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হইয়াছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: