অধিকার ফিরেপেতে মাগুরার জান্নাতের মামলা। অন্যতম আসামী গ্রেফতার

মাগুরানিউজ.কম:

mn

অধিকার ফিরেপেতে মাগুরার জান্নাত আরা সোনিয়ার দায়ের করা মামলার ৪নং আসামী সদর উপজেলার বেলনগর গ্রামের নায়েব আলী বিশ্বাসের ছেলে মোঃ সুমন বিশ্বাসকে গতরাতে মাগুরা সদর থানা পুলিশ গ্রেফতার করেছে। এসময় মামলার প্রধান ও তৃতীয় আসামী পালিয়ে যায়।

ঘটনার বিবরনে সোনিয়ার পরিবারের ব্যক্তব্যে জানাযায়, মাগুরা সরকারি হোসেন শহীদ সোহওয়ার্দী কলেজের স্নাতক শ্রেণির ছাত্রী জান্নাত আরা সোনিয়ার সঙ্গে সদর উপজেলার বেলনগর গ্রামের আজিজুল হকের ছেলে এবং একই কলেজের দর্শন বিভাগের স্নাতকোত্তর শ্রেণির ছাত্র হিসাম আহমেদের সঙ্গে তাঁর আট বছর ধরে সম্পর্ক রয়েছে। তাঁরা বিয়ে করে শহরের হাজিসাহেব সড়কে ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন। বিয়ের পর তাঁদের একটি কন্যা সন্তান হয়। মেয়ে তাসনিন সুলতানা জুঁইয়ের বয়স এখন চার বছর।

সোনিয়া জানান, ২০১০ সালে হিসাম ও তিনি একটি সাদা কাগজে স্বাক্ষরের মাধ্যমে বিয়ে করেন। তারপর তাঁদের সন্তান হয়। এ ছাড়া চলতি বছরের ৭ জুন শহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকার মানবাধিকার কমিশনের মধ্যস্থতায় তাঁদের বিয়ের কাবিননামা হয়। শিশু জুঁইয়ের জন্ম হয় ২০১১ সালের অক্টোবর মাসে।

কিছুদিন ধরে হিসাম আহমেদ কোনো যোগাযোগ করছেন না অভিযোগ করে সোনিয়া আরো বলেন, এ অবস্থায় তিনি সন্তানকে নিয়ে হিসামের বেলনগরের বাড়িতে যান। এ সময় হিসাবের পরিবারের সদস্যরা তাঁকে ও তাঁর সন্তানকে অস্বীকার এবং মারধর করেন।

পরে পুলিশ সোনিয়াকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় হিসাম ও তাঁর পরিবারের চারজনের বিরুদ্ধে সদর থানায় যৌতুক ও নারী নির্যাতনের মামলা করেন তিনি। মামলা দায়েরের পর থেকে আসামিরা হুমকি দিয়ে আসছে বলে সংবাদ সম্মেলন করেন সোনিয়া।

তবে মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. সালাউদ্দিন বলেন, বাদী সোনিয়া খাতুনের সঙ্গে ফরিদপুরের মধুখালী উপজেলার জাহাঙ্গীর হোসেন নামের এক শিক্ষকের বিয়ে হয়েছিল। বিয়ের কয়েক মাস পর তাঁদের ছাড়াছাড়ি হয়ে যায়। হিসামের সঙ্গে সোনিয়ার প্রেমের সম্পর্ক ছিল। তবে শিশুটি কার সন্তান এ নিয়ে তদন্ত চলছে।

এ ব্যাপারে জানতে চাইলে সোনিয়া দাবি করেন, হিসামের সঙ্গে সম্পর্কের একপর্যায়ে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। পরিবার বিষয়টি জেনে তাঁকে জোর করে ফরিদপুরে বিয়ে দিয়ে দেন। কিন্তু তিনি সেখানে যাননি এবং এক সপ্তাহের মধ্যেই তিনি তালাকনামা পাঠিয়ে দেন। 

মোছাঃ জান্নাত আরা সোনিয়ার করা মামলার আসামীরা হলেন স্বামী মোঃ হিসাম, শ্বশুর মোঃ আজিজুল হক, মোঃ বাচ্চু বিশ্বাস ও মোঃ সুমন বিশ্বাস। সকলেই সদর উপজেলার বেলনগর গ্রামের বাসিন্দা।

জান্নাত আরা সোনিয়ার সাথে একান্ত সাক্ষাতে তিনি কেমন আছেন জানতে চাইলে বলেন, ভাল নেই।সবাই আমার ও আমার সন্তানের জন্য দোয়া করবেন। আমার সন্তান যেন তার বাবা কে বাবা বলে ডাকতে পারে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: