মাগুরা আদর্শ কলেজে শিক্ষক-শিক্ষার্থীদের সংকটময় অবস্থান

mnমাগুরানিউজ.কম: পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় মাগুরা শহরের আদর্শ (অনার্স) কলেজে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। প্রায় তিন মাস ধরে শহরের অন্যতম এই শিক্ষা প্রতিষ্ঠানে ঢোকার রাস্তা ও মাঠ পানির নিচে তলিয়ে গেলেও দেখার কেউ নেই। একপ্রকার বাধ্য হয়ে শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের কাদাপানি মাড়িয়ে প্রতিষ্ঠানে উপস্থিত হতে হচ্ছে।

মাগুরা আদর্শ কলেজের অধ্যক্ষ সূর্যকান্ত বিশ্বাস মাগুরা নিউজকে জানান, পৌরসভার ড্রেনেজ ব্যবস্থা না থাকায় প্রতি বছর বর্ষা মৌসুমে তিন থেকে চার মাস কলেজে ঢোকার মূল রাস্তাসহ গোটা মাঠ জলাবদ্ধ হয়ে পড়ে। চলতি মৌসুমে এ জলাবদ্ধতা আরো ব্যাপক আকার ধারণ করেছে। এতে কলেজের পাঠদানসহ সার্বিক কার্যক্রমে ব্যাঘাত ঘটছে।

অধ্যক্ষ সূর্যকান্ত বিশ্বাস আরও জানান, ড্রেনেজ ব্যবস্থা ও কলেজ ক্যাম্পাসে মাটি ভরাটের জন্য পৌরসভাসহ বিভিন্ন দপ্তরে বহুবার আবেদন-নিবেদন ও এ দাবিতে শিক্ষক-শিক্ষার্থীরা মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ পর্যন্ত করেছে। কিন্তু তারপরও কোন কাজ হয়নি।

আদর্শ কলেজের শিক্ষার্থী কামাল, মেহেদী, রাজু, সজল, তিথি, তানিয়া, সুলতান, টগর, ইলিয়াস, মিতু, কওসারসহ আরো অনেক শিক্ষার্থী মাগুরা নিউজকে জানায়, একদিকে কাদাপানি মাড়িয়ে ক্লাসে যেতে হয়, তার ওপর গোটা ক্যাম্পাসে প্রায় হাঁটুসমান পানি। কোথাও দাঁড়ানোর জায়গা নেই। এজন্য অনেকে কলেজে যাওয়া বন্ধ করে দিয়েছে। এছাড়া জলাবদ্ধতায় বিদ্যালয় ভবনসহ অবকাঠামোরও ব্যাপক ক্ষতি হচ্ছে।

এ ব্যাপারে পৌর মেয়র ইকবাল আকতার খান কাফুর মাগুরা নিউজকে বলেন, আদর্শ কলেজ কর্তৃপক্ষ মার্কেট বানিয়ে পানি নিষ্কাশনের পথ বন্ধ করে নিজেরা নিজেদের জলাবদ্ধতা সৃষ্টি করেছে। 

পৌর মেয়র জানান, ভায়না এতিমখানা মাদ্রাসার পাশ দিয়ে সরকারি বালক বিদ্যালয় পিছন দিয়ে অচিরেই ড্রেন নির্মাণ কাজ শুরু হবে। এটি নির্মিত হলে বালক বিদ্যালয়সহ আশপাশের এলাকার জলাবদ্ধতা দূর হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: