অনুমতি ছাড়া বিদেশিকে বিয়ে করা যাবে না

মাগুরানিউজ.কম: 
mn
রাষ্ট্রপতির অনুমতি ছাড়া কোনো সরকারি কর্মচারী বিদেশি নাগরিককে বিয়ে করলে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হবে- এমন বিধান রেখে সংসদে বিল উত্থাপন করা হয়েছে।
 
বুধবার সংসদে ‘গণকর্মচারী আইন (বিদেশি নাগরিকের সহিত বিবাহ) বিল-২০১৫’ সংসদে উত্থাপন করেন জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। পরে বিলটি পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পসর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
 
বিলের উদ্দেশ্য ও কারণ সংবলিত বিবৃতিতে বলা হয়েছে- সামরিক শাসনামলে ১৯৭৬ সালে জারি করা এ সংক্রান্ত অধ্যাদেশটি বাতিল করে বাংলায় আইন প্রণয়ন করতে বিলটি সংসদে আনা হয়েছে।
 
প্রস্তাবিত বিলে বলা হয়েছে, অনুমতি না পেলে কোনো গণকর্মচারী কোনো বিদেশি নাগরিককে বিয়ে করবেন না বা বিয়ে করার প্রতিশ্রুতি দিতে পারবেন না। রাষ্ট্রপতির অনুমতি ছাড়া প্রজাতন্ত্রের কোনো কর্মচারী বিদেশি নাগরিককে বিয়ে করার বা প্রতিশ্রুতি দিলে তাকে চাকরি  থেকে অপসারণ করার বিধান রাখা হয়েছে।
 
‘দ্য পাবলিক সার্ভেন্টস (ম্যারেজ উইথ ফরেন ন্যাশনালস) অর্ডিন্যান্স-১৯৭৬’ ১৯৭৬ সালের ১০ জুলাই জারি করা হয়েছিল। ১৯৭৫ সালের ১৫ আগ¯দ্ব থেকে ১৯৭৯ সালের ৯ এপ্রিল পর্যন্ত জারি করা কতিপয় অধ্যাদেশ ‘কার্যকরণ (বিশেষ বিধান) আইন-২০১৩’ দ্বারা কার্যকর রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: