মাগুরায় মধুমতিতে ইলিশ ধরার উৎসব। নৌকা নিয়ে ছুটছেন শত-শত জেলে

 

mnমাগুরানিউজ.কম: ইলিশ ধরার ওপর আরোপিত সরকারি নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় এখন মাছ ধরতে আর বাধা নেই। শনিবার ভোর থেকেই মাগুরার মহম্মদপুরের মধুমতিতে শুরু হয়েছে ইলিশ ধরার উৎসব ।  নৌকায় করে শত-শত জেলে নদীর দিকে ছুটছেন ইলিশ ধরতে।

মৎস্য অফিসার সুদীপ কুমার বিশ্বাস জানান, নিষিদ্ধ সময়ে নদীতে মাছ শিকারের অপরাধে গত ৮ অক্টোবর মধুমতি নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কারেন্ট জাল (প্রায় ২ হাজার মিটার) জব্দ করে ধ্বংস করেছে ভ্রাম্যমান আদালত। এসময় একটি ট্রলার, ৪ জেলে ও কিছু ইলিশ মাছ আটক করে পুলিশ। আটককৃত এক জেলের ৭ দিনের জেল ও ৩ জেলের তিন হাজার টাকা করে জরিমানা করে আদালত।

প্রসঙ্গত, ডিম ছাড়ার সুযোগ দেওয়ার জন্য প্রতিবছরের মতো এ বছরও ইলিশ ধরা বন্ধ রাখা হয়েছিল। তবে গত বছরের চেয়ে এবার নিষেধাজ্ঞার সময়সীমা চার দিন বেশি ছিল। শুক্রবার দিবাগত রাতে নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর আজ থেকে আবারও বাজারে বিকিকিনি হবে ইলিশ। শুক্রবার রাত ১২টায় নিষেধজ্ঞার মেয়াদ শেষ হওয়ার পর থেকেই নদীতে জেলেরা নামতে শুরু করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: