মাগুরানিউজ.কম:
আজ (৬ আগষ্ট) মাগুরা পৌরসভার ৫নং ও ৬নং ওয়ার্ডের সমন্বয়ে পারনান্দুয়ালী ইউনিয়ন অফিসের সামনে কমিউনিটি পুলিশিং সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জনাব একেএম এহসান উল্লাহ,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ তারিকুল ইসলাম।
আলোচনা সভায় রাজনৈতিক ব্যক্তিবর্গসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষক, মসজিদের ইমাম এবং এলাকার সাধারন লোকজনের উপস্থিততিতে এলাকার দাঙ্গা-হাঙ্গামা, সংঘর্ষ, মানব পাচার রোধ, মাদক নিয়ন্ত্রন, পারিবারিক কলহ নিস্পত্তি সংক্রান্ত বিষয়াদি নিয়া ব্যাপক আলোচনা হয়।
সমস্যা নিরসনকল্পে পুলিশ সুপার মহোদয় এলাকার সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহবান জানান এবং সমাজে যেকোন প্রকার নাশকতা রুখতে প্রতিশ্রুতি প্রদান করেন।
কমিউনিটি পুলিশিং কি এবং কেন এতদসংক্রান্তে আইজিপি মহোদয়ের নিকট হইতে সংগৃহীত বইগুলি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের মাঝে সৌজন্য স্বরূপ প্রদান করা হয়।


