মহম্মদপুরে পানিতে ডুবে প্রতিবন্ধীর মৃত্যু

মাগুরানিউজ.কম:

mn

মাগুরার মহম্মদপুর উপজেলা সদরের কানাই নগর গ্রামের বাসিন্দা শারিরীক প্রতিবন্ধী অখিল বিশ্বাস (৪৫) আজ (৬ সেপ্টেম্বর) বাড়ির পাশে পুকুরে গোসল করতে গিয়ে ডুবে মারা গেছেন।

তিনি মানুষের কাছে হাত পেতে জীবিকা নির্বাহ করতেন। সোজা হয়ে চলতে পারতেন না। হাত-পা ছুড়ে অনেক কষ্টে পথ চলতেন।

মহম্মদপুর থেকে আনোয়ার হোসেন শাহীন জানান, অখিলের স্ত্রী লক্ষি বিশ্বাস জানিয়েছেন যে দুপুরে বাড়ির পাশে পুকুরে গোসল করতে নেমে অখিল বিশ্বাস তলিয়ে যান। পরে অনেক খোঁজাখুঁজির পর প্রতিবেশিরা পুকুর থেকে তার লাশ উদ্ধার করে। সে ওই গ্রামের মৃত অনন্ত বিশ্বাসের ছেলে। তার স্ত্রী তিন মেয়ে ও এক ছেলে রয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
%d bloggers like this: