আজ মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুরে জাতীয় যুব দিবস পালিত
- শ্রীপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
- শ্রীপুরে বিশ্ব হাতধোয়া দিবস পালিত
- শ্রীপুরে বৈঠাখালীতে শতবর্ষী কবিগানের আসর: মুগ্ধ হাজারো দর্শক
- শ্রীপুর প্রেস ক্লাবের তিন সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
- শ্রীপুরে বিজয়া দশমীর রাতে মদপানে দুই জনের মৃত্যু
- শ্রীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
- শ্রীপুরে বেওয়ারিশ কুকুরের কামড়ে ১ জনের মৃত্যু! আহত-৬
- শ্রীপুরে নবাগত ইউএনও'র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময়
- শ্রীপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
মাগুরানিউজ.কম:
মাগুরার মহম্মদপুরে রুবাইয়া নামে দুই বছরের এক শিশু পানিতে ডুবে মারা গেছে।
আজ রোববার সকাল ১১ টার দিকে এ ঘটনা ঘটে। রুবাইয়া বড়রিয়া গ্রামের রবিউল সর্দারের মেয়ে।
রুবাইয়ার পিতা রবিউল সর্দার জানান মাঠের কাজ শেষে বাড়িতে খাবার খেতে এসে মেয়েটিকে দেখতে না পেয়ে স্ত্রীকে জানান। পরে স্ত্রী সহ বাড়ির সকলেই শিশুটিকে খুঁজতে থাকে। ঘন্টাব্যাপী খোজার পরে মেয়েটির লাশ বাড়ির সংলগ্ন পুকুরে ভাসতে দেখতে পান তারা।
পরে মেয়েটিকে উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমার্জেন্সি মেডিকেল অফিসার কাজী আবু আহসান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


