মাগুরানিউজ.কম:
মাগুরা জেলা জাতীয় জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি, ঐতিহ্যবাহী মাগুরা থানাপাড়া পূজা কমিটির সভাপতি, মাগুরা নিউজের উপদেষ্টা বিশিষ্ট আইনজীবি এপিপি এ্যাড. রতন কুমার মিত্র শুভ জন্মাষ্টমী উপলক্ষে জেলা জাতীয় পার্টির পক্ষ থেকে মাগুরাবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।
জন্মাষ্টমী উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় এ্যাড. রতন কুমার মিত্র বলেন, ‘বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ। এখানে সকল ধর্মের মানুষেরা যুগ যুগ ধরে পারস্পারিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে বসবাস করে আসছে। মাগুরা সারাদেশে সম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত। এখানে প্রতিটি ধর্মীয় উৎসব সার্বজনীনভাবে উদযাপন করা হয়।আবহমান কাল থেকে মাগুরাতে সকল ধর্মের অনুসারীরা পারস্পরিক সম্প্রীতি ও বন্ধুত্ব বজায় রেখে নিজ নিজ ধর্ম পালন করে আসছেন।
সমাজে বিদ্যমান ভ্রাতৃত্ব ও বন্ধুত্বের বন্ধনকে আরো দৃঢ় করে তা জাতীয় অগ্রগতি ও সমৃদ্ধি অর্জনে কাজে লাগানের জন্য মাগুরাবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।


