জন্মাষ্টমীতে মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

মাগুরানিউজ.কম:

11034211_16192003416452ryui48_4267031593851699161_n

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার এম.পি হিন্দু সম্প্রদায়ের বিশিষ্ট নাগরিকদের সঙ্গে শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা বিনিময় করেছেন। শুভ জন্মাষ্টমী উপলক্ষে আজ মাগুরাতে উপস্থিত থেকে তিনি জন্মাষ্টমীর সকল অনুষ্ঠানে নেতৃত্ব দেন। অংশগ্রহন করেন শোভাযাত্রায়। উপস্থিত বিশিষ্ট নাগরিকদের সঙ্গে শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা বিনিময় করেন।

সূচনা বক্তৃতায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার এম.পি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এদেশে প্রতিটি ধর্মীয় উৎসব সার্বজনীনভাবে পালিত হয় এবং আবহমানকাল থেকে এ দেশের সকল ধর্মের অনুসারীরা পারস্পরিক সম্প্রীতি ও বন্ধুত্ব বজায় রেখে নিজ নিজ ধর্ম পালন করে আসছেন।

ড. শ্রী বীরেন শিকদার সমাজে বিদ্যমান ভ্রাতৃত্ব ও বন্ধুত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করে তা জাতীয় অগ্রগতি ও সমৃদ্ধি অর্জনে কাজে লাগানোর জন্য দেশের সকল ধর্মাবলম্বীদের প্রতি আহ্বান জানান।

‘শ্রীকৃষ্ণের জন্মদিবস শুভ জন্মাষ্টমী’ উপলক্ষে আজ মাগুরা নিউজের সাথে একান্ত আলাপচারিতায়ও তিনি একই আহবান জানান। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার মাগুরা নিউজকে বলেন, ‘শুভ জন্মাষ্টমীতে আমি দেশ ও দেশের বাইরের সকল হিন্দু ধর্মাবলম্বীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন’।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এসময় আরো বলেন, মানবপ্রেমের প্রতীক শ্রীকৃষ্ণের ভাবধারা ও আদর্শ ছিল সমাজ থেকে হানাহানি দূর করে মানুষে-মানুষে অকৃত্রিম ভালবাসা ও সম্প্রীতির বন্ধন গড়ে তোলা। তিনি (শ্রীকৃষ্ণ) সর্বদা মানবতার মুক্তির পথ খুঁজেছেন। সৃষ্টিকর্তার বন্দনা ও আরাধনার মাধ্যমে মানুষে মানুষে সম্প্রীতির আবহ সৃজনে তাঁর আদর্শ সমভাবে প্রযোজ্য। তিনি শ্রীকৃষ্ণের জন্মতিথি ‘জন্মাষ্টমী’ উৎসবের সাফল্য কামনা করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: