মাগুরাতে সাধারনের জন্য কাঁচা মরিচ নিষিদ্ধ!

মাগুরানিউজ.কম:

mn

মাগুরাতে সাধারনের জন্য কাঁচা মরিচ নিষিদ্ধ। নিম্নবিত্ত তো দুরের ব্যাপার সাধারন মধ্যবিত্তেরও হাত পুড়ছে কাঁচা মরিচ কিনতে গিয়ে। মাগুরার বাজারে আজ প্রতি কেজি কাঁচা মরিচ ২২০ টাকা থেকে ২৫০ টাকা। মফিজ নামে এক ক্রেতা ১০ টাকার মরিচ চাইলে দোকানি বললেন, এই দামে কাঁচা মরিচ বিক্রি হয়না। এমন দৃশ্য শুধু মাগুরা শহরে নয় চার উপজেলাতেই দেখা যাচ্ছে এমন দৃশ্য। বাজারের এমন অবস্থা যেন সাধারন ক্রেতাদের মাথায় বাজ পড়ছে। বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ ২৫০ টাকা মূল্যে বিক্রি হচ্ছে এমন কথা শুনলে অবাক হচ্ছেন মানুষ।

ক্রেতা সাধারনের ভাষ্য, স্বাধীনতার পর কাঁচা মরিচের দাম কখনও এতো বাড়েনি। কাঁচা মরিচের আমদানী সীমিত হওয়ায় দাম বেড়েছে বলে দাবি ব্যবসায়ীদের। অতীতের সকল রেকর্ড ভেঙ্গে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ২শ থেকে ২শ৫০ টাকা কেজি দরে। বাজারে গিয়ে ক্রেতা কাঁচা মরিচের দাম শুনেই আঁৎকে উঠছেন। এ যেন মগের মল্লুক। অথচ নিরুপায় ক্রেতারা অতি প্রয়োজনীয় এই মসলাটি কিনতে বাধ্য হচ্ছেন।

বাজারে ১শ’ গ্রাম কাঁচা মরিচের দাম ২৫ থেকে ৩০ টাকা। ১০ টাকা দিয়ে কোন মরিচ মিলছে না। শুধু কাঁচা মরিচই নয়, বেগুন, পটল, ঝিঙে, কচু, বরবটি, লাল শাক, আলুসহ সকল সবজির দাম দ্বিগুন হয়েছে। প্রতি কেজি বেগুন ৬০ টাকা, ঝিঙে ৬০ টাকা, পটল ৬০ টাকা, আলু ৩০ টাকা, লাল শাক ৩০ টাকা, একটি কুমড়া ৩০ টাকা, লাউ ৫০ টাকা, কচু ২৫ টাকা, পেঁপে ২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

মতিন নামে এক ভ্যানচালক জানান, নিতান্ত বাধ্য হয়ে তারা একই কাঁচা মরিচ বারবার ব্যবহার করছেন অনেকেই। 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: