আর কত দেনদরবার করলে মহম্মদপুরবাসীর দূর্ভোগ কমবে

মাগুরানিউজ.কম:

mn

চারদিকে উন্নয়নের ধারা অব্যাহত থাকলেও বাসটার্মিনাল না থাকায় মাগুরার মহম্মদপুরে প্রতিনিয়ত অসংখ্য মানুষকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। মাগুরা জেলার মহম্মদপুর উপজেলাটি অনেক পুরাতন হলেও উন্নয়নে অন্য উপজেলা থেকে অনেক পিছিয়ে। মহম্মদপুরবাসীর বড় সমস্যা বাস টার্মিনাল ও পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকা। এলাকাবাসীর প্রশ্ন একটাই, আর কত দেনদরবার করলে মহম্মদপুরবাসীর দূর্ভোগ কমবে?

মাগুরা জেলা থেকে মহম্মদপুর উপজেলায় প্রবেশের প্রধান সড়কের ওপরে বাজারের মধ্যেই বাস স্ট্যান্ডের কার্যক্রম করা হয়। এতে ব্যবসায়ী ও জনসাধারণের চলাফেরার সমস্যা হয়। অভিযোগ সত্ত্বেও কর্তৃপক্ষ কোনো উদ্যোগ গ্রহণ করছে না। ফলে, উপজেলা সদরে প্রবেশের বিকল্প কোনো রাস্তা না থাকায় সীমাহীন দুর্ভোগ নিয়েই হাজারো পথচারী ও শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত চলাফেরা করছে।

মাগুরা জেলার মহম্মদপুর উপজেলা সদরে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই বাজারে প্রবেশের রাস্তাগুলো কাদা পানিতে ভরে যায়। যার দুর্ভোগ পোহাতে হয় পথচারী ও শিক্ষার্থীদের।

এলাকাবাসী মাগুরা নিউজকে বলেন, মহম্মদপুরে বাস টার্মিনাল খুব প্রয়োজন। যেভাবে স্কুল-কলেজের ছেলেমেয়েরা যানবাহনের সামনে দিয়ে চলাচল করছে তাতে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: