ইংল্যান্ডকে হারিয়ে বাংলাদেশের শুভসূচনা। মাগুরাবাসীর অভিনন্দন

মাগুরানিউজ.কম:

mn

শারীরিক প্রতিবন্ধীদের নিয়ে প্রথমবারের মতো আয়োজিত আইসিআরসি আন্তর্জাতিক টি-২০ টুর্নামেন্টে শুভসূচনা করেছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের ছেলেরা ইংল্যান্ডকে ১৪ রানে পরাজিত করেছে।

শুক্রবার সাভারে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের তিন নম্বর মাঠে বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হয়। টস জিতে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১১৭ রান সংগ্রহ করে স্বাগতিক বাংলাদেশ। জবাবে ৭ উইকেটে ১০৩ রানেই আটকে যায় ইংল্যান্ড।

ইন্টারন্যাশনাল কমিটি ফর রেডক্রসের (আইসিআরসি) সহায়তায় শারীরিক প্রতিবন্ধীদের নিয়ে প্রথমবারের মতো আয়োজিত আইসিআরসি আন্তর্জাতিক টি-২০ টুর্নামেন্টের উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশ-ইংল্যান্ডের মধ্যকার ম্যাচটি ঐদিনই (বুধবার) হওয়ার কথা ছিল। কিন্তু বৃষ্টির কারণে সেদিন ম্যাচটি হতে পারেনি। পরে নতুন সূচি অনুযায়ী আইসিআরসি আন্তর্জাতিক টি-২০ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচটি শুক্রবার আয়োজন করা হয়।

‘আমরাও পারি’ এই স্লোগানকে সামনে রেখেই প্রতিবন্ধীদের জন্য প্রথমবারের মতো আয়োজিত স্বীকৃত আন্তর্জাতিক কোনো টুর্নামেন্ট এটি। ক্রিকেটারদের কেউ হুইল চেয়ারে, কেউ স্ক্র্যাচে ভর করে আবার কেউ বা শুধুমাত্র এক হাত থাকা সত্ত্বেও অদম্য মনোবল নিয়ে সামনে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: