‘বঙ্গবন্ধুর স্বপ্নপূরনে শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে’- এ্যাড. সৈয়দ শরিফুল ইসলাম

mnমাগুরানিউজ.কম: বঙ্গবন্ধুর স্বপ্ন পূরনে শোককে শক্তিতে পরিণত করে শেখ হাসিনার নেতৃত্ব বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন মাগুরা জেলা আওয়ামীলীগের সিনিয়র নেতা ও জেলা পরিষদ প্রশাসক এ্যাড. সৈয়দ শরিফুল ইসলাম।

সোমবার (৩১ আগস্ট) বিকালে মাগুরা জেলা পরিষদ মিলনায়তনে বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।

সভার প্রধান আলোচকের বক্তৃতায় জেলা পরিষদ প্রশাসক এ্যাড. সৈয়দ শরিফুল ইসলাম বলেন, যেকোন কিছুর বিনিময়ে বঙ্গবন্ধুর স্বপ্নপূরণ করতে হবে। জাতির জনকের লক্ষ্য ছিল বাংলাদেশকে একটি সম্মানজনক অবস্থানে নিয়ে যাওয়া। দেশের মানুষ অর্থনৈতিক মুক্তি ও উন্নত জীবন পাবে এই ছিল তার একমাত্র লক্ষ্য। আমরা সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি। সভায় আওয়ামীলীগকে সংগঠিত করে আওয়ামী লীগের হাতকে শক্তিশালী করার আহ্বানও জানান তিনি।

এ্যাড. সৈয়দ শরিফুল ইসলাম বলেন, জাতীয় শোক দিবস উপলক্ষে ১ আগস্ট থেকে আমরা ৪০ দিনের কর্মসূচি পালন করছি। আওয়ামী লীগের প্রতিটি সংগঠন এবার অত্যন্ত ভাবগাম্ভীর্য পরিবেশে শোক দিবসের কর্মসূচি পালন করছে। এই শোকের মাসে আমারা শোককে শক্তিতে পরিণত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবো।

তিনি আরো বলেন, ষড়যন্ত্র এখনও থেমে নেই। একাত্তরের ঘাতক, পঁচাত্তরের ১৫ আগস্টের ঘাতক ও ২০০৪ এর ২১ আগস্টের ঘাতকেরা এক ও অভিন্ন। এরা একাত্তরের পরাজিত শক্তি। এই অশুভ শক্তির বিষদাঁত ভেঙে দেওয়া হবে। এটাই হোক আজকের দিনে আমাদের অঙ্গীকার।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: