খুলনা রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভা। প্রশংসিত হলেন মাগুরার পুলিশ সুপার

মাগুরানিউজ.কম:

mn

আজ কুষ্টিয়ার জিলা স্কুল মাঠে খুলনা রেঞ্জ এর মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব এস এম মনির-উজ-জামান, বিপিএম, মাননীয় রেঞ্জ ডিআইজি, বাংলাদেশ পুলিশ, খুলনা।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ একরামুল হাবীব, মাননীয় অতিরিক্ত রেঞ্জ ডিআইজি, বাংলাদেশ পুলিশ, খুলনা।

মাসিক পর্যালোচনা সভায় মাগুরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব এ কে এম এহসান উল্লাহ’সহ খুলনা বিভাগের সকল জেলার পুলিশ সুপারগণ উপস্থিত ছিলেন।

অপরাধী দমনে মাগুরার পুলিশ সুপার মহোদয়ের অবিরাম তৎপরতা বিশেষ প্রশংসিত হয়েছে মাসিক পর্যালোচনা সভায়। মাগুরাসহ আঞ্চলিক অপরাধ ও চোরাচালান রোধেও বিশেষ ভূমিকা রাখছে মাগুরা জেলা পুলিশ, যা বিশেষ প্রশংসা পেয়েছে মাসিক পর্যালোচনা সভায়। 

mn

সভা শেষে প্রধান অতিথি মহোদয় খুলনা রেঞ্জের বিভিন্ন জেলার পুলিশ ইন্সপেক্টর হতে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত ০৪ কর্মকর্তাকে ক্রেস্ট প্রদান করেন।

পরবর্তীতে কুষ্টিয়া পুলিশ লাইন্স মাঠে পুলিশ সুপার কাপ কাবাডি প্রতিযোগিতা-২০১৫ এর শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: