মাগুরায় জেলা জজের মহিলা পিওনের মুখ অ্যাসিডে ঝলসে দিলো দুর্বৃত্তরা: গ্রেফতার ৩

mnমাগুরানিউজ.কম: মাগুরা জেলা ও দায়রা জজ মাহফুজা বেগমের বাসায় কর্মরত মহিলা এমএলএসএস (পিওন) সেলিনা খাতুন (৩৫) কে অ্যাসিডে ঝলসে দিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার রাত ৯ টার দিকে এ ঘটনা ঘটে। অ্যাসিডে সেলিনা খাতুনের মুখমন্ডল ঝলসে যায়।

তাৎক্ষনিক জেলা পুলিশ সুপার জনাব এ কে এম এহসান উল্লাহ ও অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ তারিকুল ইসলামদ্বয়ের ব্যক্তিগত তদারকী এবং মাগুরা সদর থানা পুলিশের সহায়তায় দগ্ধ ভিকটিমকে দ্রত চিকিৎসার ব্যবস্থা গ্রহন করা হয় বলে জানা গেছে।

দগ্ধ সেলিনাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনার পর রাতেই অভিযুক্তদের গ্রেফতার করেছে।

mn

সদর হাসপাতালে চিকিৎসাধীন সেলিনা খাতুন জানান, রাত ৯ টার দিকে জেলা ও দায়রা জজ মাহফুজা বেগমের সরকারি বাসভবনের কাজ শেষে বাসার গেট থেকে রাস্তায় বের হওয়ার সময় তিন যুবক তার শরীরে অ্যাসিড নিক্ষেপ করে পালিয়ে যায়।

সেলিনার স্বামী শহরের নিজনান্দুয়ালী মধ্যপাড়ার বাসিন্দা আমিরুল ইসলাম জানান, সেলিনা তার দ্বিতীয় স্ত্রী। বৈবাহিক ঘটনার বিরোধ নিয়ে তালাকপ্রাপ্ত প্রথম স্ত্রী চম্পা বেগমের মামাতো ভাই সেলিম ও জাভেদ দীর্ঘদিন ধরে তাদের বিভিন্ন প্রকার হুমকি দিয়ে আসছিল। যার এক পর্যায়ে তারা সেলিনার উপর এই অ্যাসিড নিক্ষেপের ঘটনা ঘটিয়েছে।

মাগুরা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মুক্তদির রহমান জানান, অ্যাসিডে সেলিনা খাতুনের কপাল ও মুখমন্ডলের বাম পাশসহ শরীরের একাধিক স্থান ঝলসে গেছে। তার চিকিৎসা চলছে।

মাগুরার পুলিশ সুপার একেএম এহসান উল্লাহ জানান, অ্যাসিড নিক্ষেপের পর সেলিনার অভিযোগের ভিত্তিতে তখনই শহরের পারলা গ্রামের বাবর আলী মিয়ার ছেলে সেলিম, রবিউল ইসলামের ছেলে জাভেদ ও আমিরুলের সাবেক স্ত্রী চম্পাকে গ্রেফতার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি মামলার প্রস্তুতি চলছে। ঘটনার মূল রহস্য উদঘাটনের লক্ষ্যে পুলিশী তৎপরতা অব্যাহত আছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: