মাগুরানিউজ.কম:
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আজ মাগুরা জেলা পরিষদ কতৃক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক এ্যাডভোকেট সৈয়দ শরিফুল ইসলাম।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব গোকুল কৃঞ্চ ঘোষ।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে ১৯৭৫ সালের ১৫ই আগষ্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ নিহত সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে বক্তারা বঙ্গবন্ধুর আদর্শ ও জীবনীর উপর আলোচনা করেন। আলোচনা শেষে ১৫ আগষ্ট স্বপরিবারে নিহত ব্যাক্তিদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনসহ বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রী বৃন্দ এসময় উপস্থিত ছিলেন।


