মাগুরায় একদিনেই দখলমুক্ত ৩ কিলোমিটার সড়ক। সাধুবাদ জানালো শহরবাসী

mnমাগুরানিউজ.কম: মাগুরা জেলা শহরের প্রাণকেন্দ্র ঢাকা রোড। এই ঢাকা রোড দিয়েই যশোর-মাগুরা-ঝিনাইদহ মহাসড়কসহ নড়াইলের আঞ্চলিক সড়ক। এই সড়কের উপর দিয়েই দীর্ঘদিন বসছিল অর্ধশত দোকান। সরু রাস্তায় চলতে গিয়ে যানজট ছিল নিত্যদিনের জনভোগান্তি। মহাসড়কের দুই পার্শ্বের অনেক জমি নিজেদের দাবী করে ঘেরাও করে প্রাচীরও নির্মান করেছিল দখলবাজরা।

এসকল অবৈধ দখলদারদের হাত থেকে সরকারী সম্পত্তি উদ্ধারসহ যানজট নিরসন ও পরিচ্ছন্ন মাগুরা গড়ার লক্ষ্যে মাগুরা জেলা প্রশাসন ও রোডস এন্ড হাইওয়ে আজ সকাল থেকে বিকাল পর্যন্ত মাগুরা-ঢাকা মহাসড়কে উচ্ছেদ অভিযান পরিচালনা করে।

অভিযান পরিচালনাকালে প্রায় ৩০টি ফলের দোকান, ৪টি খাবারের হোটেল, চায়ের স্টল, মহাসড়ক দখল করে ব্যবসা প্রতিষ্ঠানের অতিরিক্ত স্থান দখল করা প্রতিষ্ঠানসহ নিজবাড়ীর সামনে সরকারী জায়গা দখল করে সীমানাপ্রচীর দখলমুক্ত করে ভেঙ্গে দেওয়া হয়।

মাগুরা জেলা প্রশাসনের নিবার্হী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ উল্লাহ এ অভিযান পরিচালনা করেন। এসময় তার সাথে ছিলেন সড়ক ও জনপথ বিভাগের মাগুরার উপ: বিভাগীয় প্রৌকশলী মো: হামিদুল ইসলাম, সদর থানার এসআই বিশ্বজিৎ এর নেতৃত্বে ২৫ পুলিশ সদস্য, সওজ এর ২৫ শ্রমিকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।

এ বিষয়ে মাগুরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক সৈয়দ রবিউল ইসলাম মাগুরা নিউজকে জানান, সরকারি স্থাপনায় দখলদারদের দখলদারিত্বের কারনে যেসব বিনোদনকেন্দ্র ও সড়ক-মহাসড়ক সাধারন মানুষের চলাচলের অনুপযোগী হয়ে উঠেছিল সেগুলি ধারাবাহিকভাবে দখলমুক্ত করা হবে। এ ধরনের অভিযান অব্যহ্ত থাকবে বলেও জানান তিনি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: