মাগুরাতে চলছে দফায় দফায় বৃষ্টি। শুক্রবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস

মাগুরানিউজ.কমঃ

mn

কাগজ-কলমের বর্ষা শেষ হলেও শেষ হয়নি বৃষ্টির দাপট। এই শরতেও মাঝেমধ্যেই সাড়ম্বরে নিজের অস্তিত্বের জানান দিচ্ছে বর্ষা। মাগুরাতে গত কয়েক দিনের ধারাবাহিকতায় দফায় দফায় বৃষ্টি ঝরছে আজও। আবহাওয়া পূর্বাভাসে বলা হচ্ছে, ‍আগামী শুক্রবার পর্যন্ত প্রতিদিনই মিলবে বৃষ্টির দেখা।

এ সময় প্রতিদিন ৪/৫ মিলিমিটার থেকে ২০ মিলিমিটার করে বৃষ্টি হতে পারে প্রতিদিন। সঙ্গে থাকবে দমকা হাওয়ার দাপট। শরতেও এমন বৃষ্টির দাপটে অনেক এলাকা নতুন করে প্লাবিত হওয়ার আশঙ্কা জেগেছে।

গতকাল আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, মৌস‍ুমি বায়‍ুর অক্ষ ভারতের পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে উত্তর-পূর্ব দিকে আসাম পর্যন্ত বিস্ত‍ৃত রয়েছে। এর একটির বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।

মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। ফলে ঢাকা, রাজশাহী, রংপুর, খ‍ুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে বলেও আবহাওয়া বুলেটিনে উল্লেখ করা হয়।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: