মাগুরানিউজ.কম: মাগুরার মহম্মদপুর সদরের শিক্ষা প্রতিষ্ঠান শ্রী বীরেন শিকদার কলেজিয়েট স্কুল ৪৪ তম জাতীয় স্কুল মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় কাবাডিতে টানা তিন বার জেলা চ্যাম্পিয়ান হবার গৌরব অর্জন করল।
গতকাল মাগুরা পুলিশ লাইনস মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় ইছাখাদা আব্দুল মুতালিব মাধ্যমিক বিদ্যালয়কে ৩১ পয়েন্টে পরাজিত করে চ্যাম্পিয়ান হবার গৌরব অর্জন করল স্কুলটি।
জেলা প্রশাসক মুহ. মাহবুবর রহমান বিজয়িদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

