মাগুরায় বাস খাদে। নিহত ১ আহত ১০

মাগুরানিউজ.কম:

mn

মাগুরা সদর উপজেলার মাগুরা-নড়াইল সড়কের পাজাখোলা নামক স্থানে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতের নাম বকুল মোল্যা (২৬)। তার বাড়ি মাগুরা সদরের কর্চাডাঙ্গায়।

এছাড়া ওই ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, রবিবার বিকালে গঙ্গারামপুর থেকে মাগুরা আসার পথে পাজাখোলা নামক স্থানে একটি স্থানীয় যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এ সময় বাসটিও নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়।

খবর পেয়ে মাগুরা ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে আহতদের উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গুরুতর আহত মোটরসাইকেল আরোহী বকুল মোল্যা রাত সাড়ে ৯টায় মারা যান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: