মাগুরায় মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধ: পিতাপুত্রকে কারাগারে প্রেরণ

mnমাগুরানিউজ.কম: মাগুরায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধ এবং একজন নিহত হওয়ার ঘটনায় করা মামলার এজাহার নামীয় পিতাপুত্র সম্পর্কের পলাতক দুই আসামিকে রোববার জেল হাজতে পাঠানো  হয়েছে ।

মামলার এজাহার বর্ণিত ৯ নং আসামী ইলিয়াস  হোসেন  ও তার পুত্র ১০ নং আসামী সোহেল রানা রোববার দুপুরে মাগুরার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইমতিয়াজুল ইসলামের আদালতে আত্মসর্মপণ করে জামিন আবেদন করলে বিচারক না মঞ্জুর করে আসামী দুই জন কে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এ নিয়ে এ মামলার এজাহার নামীয়  ১৬ আসামীর মধ্যে  ১১ জন আসামী কারাবন্দী হল। 

মামলার ৩ নং আসামী আজিবর  ইতিপূবেই মাগুরায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে ।

উল্লেখ্য, গত ২৩ জুলাই মাগুরা শহরের দোয়ার পাড় এলাকায় চাঁদাবাজি ও মাদক ব্যবসা নিয়ে অধিপত্য বিস্তারের ঘটনায় আওয়ামী লীগের ছত্রছায়ায় থাকা দুই গ্রুপের মধ্যে  সংঘর্ষ হয়। এ সময় গুলিতে নিহত হন মমিন ভূইয়া নামে একজন। গর্ভে থাকা শিশুসহ গুলিবিদ্ধ হন নাজমা বেগম নামে এক গৃহবধূ।
 
এ ঘটনায় নিহত মমিনের ছেলে রুবেল ২৬ জুলাই মাগুরা সদর থানায় ১৬ জনের নামে হত্যাসহ বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: