মাগুরায় শ্রী শ্রী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা। ভক্তদের মিলনমেলা

মাগুরানিউজ.কম: 

mn

মাগুরায় চারদিন ব্যাপী শ্রী শ্রী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা অনুষ্ঠান আজ রবিবার ধর্মীয় আনুষ্টানিকতার মধ্য দিয়ে শেষ হয়েছে। জেলা শহরের একমাত্র বৈষ্ণবীয় মন্দির নতুনবাজার নিজনান্দুয়ালী নিতাই গৌর গোপাল সেবাশ্রমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গতকাল শেষ দিনে বিকাল থেকে সমাপনী অনুষ্ঠানে ভাগবত প্রবর্চন ও লীলা কীর্ত্তন পরিবেশন করেন যশোরের শ্রীমতি ভবানী পোদ্ধার। কয়েকশত ভক্তের উপস্থিতিতে এ অনুষ্ঠানে ভগবানের মহিমা কীর্ত্তন করেন আশ্রমের অধ্যক্ষ মহারাজ চিন্ময়ানন্দ দাস (চঞ্চল গোসাই)।

চারদিনের এ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক কালাচাদ সিংহ, জেলা পুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দসহ বিভিন্ন জেলার সনাতন ধর্মীয় আলোচকবৃন্দ উপস্থিত থেকে ভাগবতীয় আলোচনায় অংশগ্রহন করেন। এছাড়া প্রতিদিন বিকাল থেকে গভীর রাত পর্যন্ত গৌরস্মরণ কীর্তন, শ্রীমদভাগবত পাঠ, সন্ধ্যা আরতী, ঝুলনযাত্রা কীর্তন অনুষ্ঠিত হয়।

আয়োজকরা জানান, প্রতিবছরের ন্যায় এবছরও চারদিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিভিন্ন অঞ্চলের ধর্মীয় বক্তাগণ ভাগবদ প্রবচন এবং কীর্তন পরিবেশন করেন। এবছরও ঝুলনযাত্রা অনুষ্ঠান দেখতে হাজার হাজার ভক্তদের সমাবেশ ঘটে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: