সাকিবের গোলে খুলনা আবাহনীকে হারালো মাগুরা জেলা ফুটবল একাদশ

মাগুরানিউজ.কম: 

mn

এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের খেলায় মাগুরা জেলা ফুটবল একাদশ ১-০ গোলে খুলনা আবাহনী ক্রীড়া চক্রকে পরাজিত করেছে। মাগুরার পক্ষে একমাত্র গোলটি করে ১০ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সাকিব।

কোটচাঁদপুর ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির আয়োজনে গতকাল শনিবার থেকে কোটচাঁদপুর হাইস্কুলমাঠে শুরু হয়েছে এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন কোটচাঁদপুর-মহেশপুর থেকে নির্বাচিত সংসদ সদস্য মো. নবী নেওয়াজ।

প্রথম রাউন্ডের খেলায় অংশ নেয় মাগুরা জেলা ফুটবল একাদশ ও খুলনা আবাহনী ক্রীড়া চক্র।

খেলায় মাগুরা জেলা ফুটবল একাদশ ১-০ গোলে খুলনা আবাহনী ক্রীড়া চক্রকে পরাজিত করে। মাগুরার পক্ষে একমাত্র গোলটি করে ১০ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সাকিব। রেফারি ছিলেন ইসমাইল হোসেন। সহকারী রেফারি ছিলেন রাবন কুমার ও টুটুল। ৪নং রেফারি ছিলেন প্রবীণ খেলোয়াড় রবিউল ইসলাম নবি। নকআউট পদ্ধতির এ টুর্নামেন্টে মোট ৮টি দল অংশ নেবে। আগামী শুক্রবার কুষ্টিয়া ও ঝিনাইদহ একাদশের মধ্যে প্রথম রাউন্ডের ২য় খেলা হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: