মাগুরা ক্লাব লিমিটেড-এর যাত্রা শুরু

mnমাগুরানিউজ.কম: ঢাকায় বসবাসরত সামাজিক-সৃজনশীল কাজে উৎসাহী মাগুরাবাসীদের উদ্যোগে মাগুরা ক্লাব লিমিটেড-এর সার্বিক কার্যক্রমের যাত্রা শুরু হলো  শনিবার। সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাতে মাগুরা ক্লাব লিমিটেড-এর উদ্যোক্তাদের পক্ষ থেকে এক সাধারণ সভার আহবান করা হয়।

সভায় ক্লাবের লক্ষ্য-উদ্দেশ্য, কার্যক্রম, পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে ইঞ্জিনিয়র সাঈদ রেজাকে সভাপতি, ওবায়দুল হককে সহ-সভাপতি, জাহিদুল আলমকে সাধারণ সম্পাদক এবং খলিলুর রহমানকে কোষাধ্যক্ষ নির্বাচিত করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

কমিটিতে আরও রয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর একান্ত সহকারি সচিব সাইফুজ্জামান শিখর, মীর্জা এনায়েত হোসেন, অ্যাডভোকেট লুৎফুল হাকিম নওরোজ, আনোয়ারুল হক, রাশেদ কামাল, শরীফ আজিজুল হাসান মোহন, ফারুকুল ইসলামসহ অন্যান্যরা।

সভায় মাগুরা ক্লাব লিমিটেড-এর পক্ষ থেকে মাগুরায় মাদক নিরাময় কেন্দ্র ও স্বাস্থ্যক্যাম্প স্থাপন, দরিদ্র নারীদের দক্ষতা তৈরিতে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ চালু এবং অটিস্টিক চিলড্রেনদের জন্যে স্কুল নির্মাণের পরিকল্পনার কথা বলা হয়।

সভায় সাধারণ সম্পাদক জাহিদুল আলম বলেন, সমাজ সেবার ব্রত নিয়ে সাংস্কৃতিক, সামাজিক সব ধরনের ভালো কাজকে এগিয়ে নিতে মাগুরা ক্লাব লিমিটেড অগ্রণী ভূমিকা পালন করবে। ব্যক্তিস্বার্থ নয়, সমষ্টিক স্বার্থকেই এখানে প্রাধান্য দেওয়া হবে। 

ইঞ্জিনিয়র সাঈদ রেজা বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় মাগুরা ক্লাব লিমিটেড মাগুরাবাসীর আর্থ সামাজিক উন্নয়নকে সবচেয়ে গুরুত্ব দিয়ে আলোকিত প্রজন্ম গড়ে তুলতে সার্বিক কার্যক্রম পরিচালনা করবে। যার মধ্যে দিয়ে সাধারণ মানুষ উপকৃত হবে।

সভার শুরুতে মাগুরা ক্লাবের সার্বিক কার্যক্রমের অগ্রগতি এবং প্রত্যাশার কথা তুলে ধরেন ব্যবসায়ী ব্যক্তিত্ব আনোয়ারুল হক। ক্লাবে সদস্য সংখ্যা বাড়ানোর পক্ষে সবাই মত প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: