শুধু নাই আর নাই। মাগুরায় ভ্রাম্যমান আদালতের অভিযানকালে ক্লিনিক বন্ধ করে পালালো মালিকরা

মাগুরানিউজ.কম:

mn

শুধু নাই আর নাই। ভৌত অবকাঠামো নাই, নাই এমবিবিএস ডাক্তার, নাই প্রাতিষ্ঠানিক স্বীকৃতিপ্রাপ্ত কোন প্যারামেডিক্স, নাই নাসিং কোর্স পাসকৃত কোন নার্স, নাই প্রয়োজনীয় অবকাঠামো, নাই জরুরী প্রয়োজনীয় মেডিসিন, নাই সরকারী রেজিস্ট্রেশন সনদ, নাই লোকবল, নাই জেলা স্বাস্থ্য বিভাগের কোন তদারকি। শুধু নাই আর নাই। আর সব নাইকে উড়িয়ে দিয়ে চলছে মাগুরা জেলা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত অর্ধশতাধিক প্রাইভেট ক্লিনিকের রমরমা ব্যবসা।

এসব চিত্র বেরিয়ে এসেছে আজ সকাল থেকে দুপুর পর্যন্ত এসব ক্লিনিকে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনাকালে।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এনডিসি মো: রবিউল হাসানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনাকালে ৪টি ক্লিনিককে ৫ হাজার করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালতের সাথে সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি ডা: আ: সালাম উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন বিভিন্ন মিডিয়ার সংবাদকর্মীরারও।

অভিযান পরিচালনাকালে অধিকাংশ ক্লিনিক বন্ধ করে মালিকরা পালিয়ে যায়।

জরিমানাকৃত প্রত্যেকটি ক্লিনিকে ভৌত অবকাঠামো না থাকলেও রোগী ভর্তি দেখা গেছে। খোঁজ নিয়ে জানা গেছে শহরের প্রায় প্রত্যেকটি ক্লিনিকেই সরকারী চিকিৎসকরা পার্টটাইম চিকিৎসা প্রদান করে থাকেন।

কর্তব্যরত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এনডিসি মো: রবিউল হাসান মাগুরা নিউজকে জানান, প্রত্যেকটি ক্লিনিকে জেলা প্রশাসনের এই অভিযান অব্যহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: