মাগুরায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৪৩

মাগুরানিউজ.কম:

mnsaet

মাগুরা জেলার পুৃলিশ সুপার একেএম এহসানউল্লাহ বলেছেন, ‘মাগুরার বিভিন্ন এলাকার অপরাধ কর্মকান্ডের হোতাদের ইতিমধ্যে চিহ্নিত করতে সক্ষম হয়েছে পুলিশ প্রশাসন। ধারাবাহিকভাবে এদের দমন করা হবে। তবে মাদকের সমস্যা কিছুটা দমন হয়েছে বলে এলাকাবাসীর বক্তব্যে স্পষ্ট হয়েছে। তারপরেও আমরা চাই সমাজ থেকে মাদক সমস্যা পুরোপুরি নির্মূল করতে। এ জন্যে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা প্রয়োজন।’

পুলিশ সুপার মাগুরা নিউজকে আরো বলেন, মাগুরাতে আইন শৃংখলা বজায় রাখতে পুৃলিশের এক নীতি তা হলো জিরো টলারেন্স। সন্ত্রাসী, মাদক ব্যবসায়ীসহ সব অপরাধীর ক্ষেত্রে এ নীতি কঠোর ভাবে পালন করার জন্য জেলা পুলিশের কর্মকর্তাদের অবহিত করা হয়েছে এবং সেভাবেই কাজ চলছে। অপরাধ প্রবণতা ও মাদক ব্যবসা শূণ্যের কোঠায় নেমে না আশা পর্যন্ত এ অভিযান চলবে।

মাদক নির্মূলে জেলা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযান গত ১আগষ্ট থেকে শুরু হয়েছে। এ অভিযানে ১ আগস্ট থেকে ২৫ আগষ্ট রাত পর্যন্ত মাগুরাতে পুলিশের হাতে গ্রেফতার হয়েছে মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত ৪৩ ব্যক্তি। এ সময় উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ বিভিন্ন প্রকার মাদক দ্রব্য।

জেলা পুলিশ কন্ট্রোল রুম এ তথ্য নিশ্চিত করে মাগুরা নিউজকে জানিয়েছে যে, মাগুরা সদর থানাধীন দোয়ার পাড়, নিজনান্দুয়ালী, ভায়না, পারনান্দুয়ালী, পারলা সহ বিভিন্ন এলাকার অভিযান চালিয়ে এসময় ৪৩ মাদক ব্যবসায়ীকে মাদক দ্রব্যসহ গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।

সিনিয়র সহকারী পুলিশ সুপার সুদর্শন কুমার রায় এক প্রশ্নের জবাবে মাগুরা নিউজকে জানান, অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, গোয়েন্দা পুলিশ ও থানা পুলিশের একাধিক টিমের পাশাপাশি পুলিশ সুপার মহোদয় নিজে মাঠে থেকে এ বিশেষ অভিযান পরিচালনা করছেন। 

উল্লেখ্য, সম্প্রতি সময়ে মাগুরা শহরে একাধিক সহিংসতার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় দুই যুবক নিহতসহ একাধিক ব্যক্তি গুরুতর জখম হয়েছে। ঘটে যাওয়া অধিকাংশ ঘটনা ছিল মাদক ও চাঁদাবাজি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে।

সর্বশেষ গত ২৩ জুলাই শহরের দোয়ার পাড়ে মাদক ব্যবসা ও চাঁদাবাজির টাকা ভাগাভাগি নিয়ে ক্ষমতাসীন দলের ছত্রছায়ায় থাকা দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মমিন ভূইয়া নামে একজন নিহত হন। এ সময় নাজমা বেগম নামে এক অন্তঃস্বত্ত্বা গৃহবধূ ও তার গর্ভের শিশু গুলিবিদ্ধ হয়। যা নিয়ে সারাদেশে ব্যাপক তোড়পাড় সৃষ্টি হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: