একটু আশ্বস্ত হওয়া গেলো- ডাঃ রাহুল মিত্র

মাগুরানিউজ.কমঃ

41734-3boltery5tyu copy

অস্ত্রপচারের জন্য অত্যাবশ্যকীয় চেতনানাশক (লোকাল অ্যানেস্থেসিয়া) ইনজেকশন ‘জেসোকেইন’ সমস্যা তীব্র থেকে তীব্রতর হয়ে উঠেছে। প্রায় উধাও হয়ে গেছে দেশের বাজার থেকে। কোনো কোনো দোকানে ইনজেকশনটি পাওয়া গেলেও প্রতি ভায়ালের মূল্য ২৮ টাকার পরিবর্তে ৪০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত রাখা হচ্ছে। তবুও ইনজেকশনটি কিনতে হন্যে হয়ে ছুটছেন রোগীর স্বজন ও চিকিৎসকরা। কারণ, এর কোনো বিকল্প ওষুধও নেই বাজারে।

সমস্যা যখন ঘনিভূত হয়ে আসছে তখনই দেশজুড়ে চিকিৎসকেরা বিষয়টি মিডিয়ার নজরে নিয়ে আসে ও আশু সমাধান দাবি করে। চিকিৎসক নেতারা বৈঠক করেন জেসন ফার্মাসিউটিক্যালস কতৃপক্ষের সাথে। তার পরিপেক্ষিতে জেসন ফার্মাসিউটিক্যালস বাজার মূল্যে সরাসরি ডেন্টাল সার্জনদের কাছে ‘জেসোকেইন’ পৌঁছে দেবেন বলে ঘোষনা দিয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে দেশের সনামধন্য দন্ত চিকিৎসক ও চিকিৎসক নেতা রাজধানীর মিরপুরের আল-হেলাল স্পেশালাইজড হাসপাতালের চিফ ডেন্টাল সার্জন ও চিকিৎসা-সেবা সংস্থা সেবা’র প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ডাঃ রাহুল মিত্র বলেন, ‘দেশের বাজারে প্রাপ্ত একমাত্র লোকাল অ্যানেস্থেসিয়া ‘জেসোকেইন’। আর এই ইনজেকশনটির প্রাপ্যতা ও মূল্য সংকটের কারনে দেশের শল্য চিকিৎসকরা দুর্ভোগের শিকার হচ্ছেন প্রতিনিয়ত। চিকিৎসকদের এই সমস্যা নিরসনে কোম্পানি ওষুধটি বাজার মূল্যে সরাসরি ডেন্টাল সার্জনদের কাছে পৌঁছে দেবার লক্ষে পদক্ষেপ গ্রহন করেছে তা জেনে একটু ‘আশ্বস্ত হওয়া গেলো’। 

সুত্র মতে, দেশে প্রায় ১০ হাজার ডেন্টাল সার্জন আছেন। দাঁত তোলা, রুট ক্যানেলসহ বিভিন্ন ক্ষেত্রে তারা চেতনানাশক ইনজেকশন ব্যবহার করেন। ১টি রোগীর জন্য ২/৩টি ভায়াল পর্যন্ত ব্যবহার করতে হয়। যদি ১ জন ডাক্তার প্রতিদিন গড়ে ১০ ভায়াল জেসোকেইন ব্যবহার করেন তবে শুধু ডেল্টাল সার্জনদেরই প্রয়োজন ১ লাখ ইনজেকশনের। একইভাবে দুর্ঘটনায় শিকার রোগীদের সেলাই করা থেকে শুরু করে বিভিন্ন ধরনের অপারেশন চেতনানাশক ইনজেকশন প্রয়োজন পড়ে। ফলে প্রতিদিন ২/৩ লাখ ভায়াল এই ইনজেকশনের চাহিদা দেশে রয়েছে বলে জানা গেছে।

 

জেসন ফার্মাসিউটিক্যালস নামে একটি মাত্র প্রতিষ্ঠান দেশে লোকাল অ্যানেস্থেসিয়ার ইনজেকশন উৎপাদন ও বাজারজাত করায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অভিযোগ রয়েছে, কৃত্রিম সংকট সৃষ্টি করে প্রতি বছরই একটি চক্র ইনজেকশনটি নিয়ে বাজার থেকে শত শত কোটি টাকা হাতিয়ে নিচ্ছে অমানবিকভাবে।

গত কয়েক মাস ধরে জেসোকেইন সমস্যা তীব্র থেকে তীব্রতর হয়ে উঠার পরিপেক্ষিতে বিশেষ করে যারা ডেন্টাল সার্জন, তাদের কাছেও জেসোকেইন অত্যন্ত গুরত্তপূর্ণ বিধায় এই সমস্যা সমাধানের লক্ষ্যে বাংলাদেশ ডেন্টাল সোসাইটির সম্মানিত নেতারা জেসন ফার্মার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করেন।

এ বিষয়ে জেসন কতৃপক্ষ জানান, গত কয়েকমাস আগে জেসোকেইন এর কাঁচামাল বিদেশ থেকে আনতে সমস্যা দেখা দেয় এবং দেরি হয়। এই সুযোগে দুষ্টচক্র মার্কেটে থাকা জেসোকেইন স্টক করে সংকট তৈরি করে এবং তা ৩০০-৫০০ টাকায় বিক্রি হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে জেসন ফার্মার সেলস ম্যানেজার আক্তার হোসাইন সরকার মাগুরা নিউজকে মোবাইলে জানান, এই অনাকাঙ্খিত পরিস্থিতি আর থাকবেনা, পর্যাপ্ত পরিমানে ভায়াল তৈরি আছে। এই ভায়ালগুলো তারা মার্কেট মূল্যে সরাসরি ডেন্টাল সার্জনদের কাছে পৌঁছে দেবেন, এই জন্য সারাদেশের ডেন্টাল সার্জনদের একসময়ের ১৯ টি জেলায় (বর্তমানে যা বর্ধিত হয়ে ৬৪ টি হয়েছে), ১৯ টি ডিপোর সাথে যোগাযোগ করতে অনুরোধ করেছেন। এছাড়া তাদের এম আর দের সাথে পরিচয় থাকলে, প্রয়োজনমত অর্ডার করলে তারা স্ব স্ব ক্লিনিকে পৌঁছে দেবেন।

তিনি চিকিৎসকদের ফোন নাম্বার এবং ইমেইল ঠিকানা দিয়েছেন যোগাযোগের জন্য।

মোবাইলঃ ০১৯৫৩-৩১৭২৫০

ইমেইলঃ sarker@jaysonbd.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: