মাগুরায় এক সকালের বৃষ্টিতেই ভোগান্তি অশেষ

মাগুরানিউজ.কমঃ

mn

এদিকে গরমে হাসফাঁস, বৃষ্টির জন্য অধীর হয়ে অপেক্ষা। কিন্তু বৃষ্টি হয়ে সাময়িক স্বস্তি দিলেও বাঁধে আরো বড় বিপত্তি। মাগুরার কলেজ পাড়ায় বাসা থেকে বের হলেই হাঁটু পানি। কর্মজীবী মানুষদের দুর্ভোগের সীমা থাকে না। তার ওপর রাস্তায় যেখানে সেখানে ভাঙা, কোথাও ড্রেনের ঢাকনা খোলা। হাঁটু জল জমে যাওয়ায় এইসব খানাখন্দ আর খোলা ড্রেন চলে যায় চোখের আড়ালে। ফলে রাস্তা হয়ে যায় বিপজ্জনক! আজ সকালের বৃষ্টিতে বিড়ম্বনা বৃদ্ধি পেয়েছে কলেজপাড়া বাসীর।

কলেজ পাড়ার বাসিন্দারা বলছেন, বাড়ি থেকে বের হলেই চোখে পড়ে- যাত্রী সমেত উল্টেপড়া রিকশা, মাঝ রাস্তায় বন্ধ হয়ে যাওয়া ব্যাটারির অটোরিকশা, মাল বোঝাই ভ্যান উল্টেপড়া, মোটর সাইকেল সহ পড়ে যাওয়া। এমকি হেঁটে চলাও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। কাঁকড়, সুরকির আঘাতে পায়ের তালু ক্ষতবিক্ষত হওয়ার যন্ত্রণা তো আছেই একটু অসাবধান হলেই পড়ে যেতে পারেন বড় কোন গর্তে।

প্রতিবছর এভাবেই চলে আসছে বছরের তিনচার মাস। অনেক দরবারেও সমস্যার কোন সমাধান নেই। অসহায় মানবেতর জীবনযাপন করছে মাগুরার সমৃদ্ধ এই পাড়াটির বাসিন্দারা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: