মহম্মদপুুরের প্রাণকেন্দ্র বাসস্ট্যান্ডে পুকুর! মাগুরা নিউজে সংবাদ প্রকাশের দাবি

মাগুরানিউজ.কমঃ 

mn

দুর থেকে দেখলে অবাক হতে হয়। রাস্তার মাঝে পুকুর! প্রায় এক যুগ ধরে মাগুরার মহম্মদপুুর উপজেলার প্রাণকেন্দ্র বাসস্ট্যান্ড সড়কের এই বেহাল দশা। হটাৎ দেখলে মনে হয় নদী বা পুকুর। প্রতিবার বর্ষা আসলেই সড়কটির এ অবস্থা হয়। কাদা-পানি গর্তে একাকার হয়ে যায় বাসস্ট্যান্ড এলাকার সড়কটি।

এক যূগের বেশি সময় এই সড়কে যাতায়াতকারী হাজার হাজার নারী-পুরুষ-শিশু চরম ভোগান্তি পোহাচ্ছেন। ১২ বছর ধরে এই সড়ক নিয়ে পত্রিকায় স্বচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তারপরও পরিবর্তন হয়নি রাস্তাটির।

প্রতিদিন অসংখ্য মানুষকে বিভিন্ন সমস্যার সম্মুখিন হতে হয় এ রাস্তায় যেতে আসতে।এলাকার বাসিন্দারা বলছেন, বাড়ি থেকে বের হলেই চোখে পড়ে- যাত্রী সমেত উল্টেপড়া রিকশা, মাল বোঝাই ভ্যান উল্টেপড়া, মোটর সাইকেল সহ পড়ে যাওয়া। এমকি হেঁটে চলাও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। কাঁকড়, সুরকির আঘাতে পায়ের তালু ক্ষতবিক্ষত হওয়ার যন্ত্রণা তো আছেই একটু অসাবধান হলেই পড়ে যেতে পারেন বড় কোন গর্তে।

সমস্যাগ্রস্থ মহম্মদপুরবাসীর একান্ত দাবি মাগুরা নিউজে বিষয়টি প্রকাশ করা হোক। তুলে ধরা হোক তাদের তাদের সমস্যার কথা। তাহলেই তাদের সমস্যার হবে।

মহম্মদপুরবাসীর দাবির পরিপেক্ষিতে আবারো তুলে ধরা হলো পুরাতন এই সমস্যাটির কথা। এবার দেখা যাক কর্তৃপক্ষের ঘুম ভাঙে কিনা।

mn

ছবি দুটি মাগুরার মহম্মদপুুর উপজেলার প্রাণকেন্দ্র বাসস্ট্যান্ড সড়কের। আজ শুক্রবার (২১ আগস্ট) দুপুরে তোলা। 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: