অজ্ঞাত বিষক্রিয়া: মাগুরায় ২ জনের মৃত্যু

মাগুরানিউজ.কমঃ

mn

মাগুরায় অজ্ঞাত বিষক্রিয়ায় ২ জনের মৃত্যু হয়েছে। অপর এক জনকে আশঙ্কাজনক অবস্থায় বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে। মৃত দুই জনের মধ্যে সদরের ইছাখাদা গ্রামের সাত্তার মোল্লার ছেলে রাজিব নামে একজনের পরিচয় পাওয়া গেছে।

মাগুরা সদর হাসপাতালের মেডিসিন কলসালটেন্ট দেবাশিষ বিশ্বাস জানান, বুধবার মধ্যরাতে মাগুরা সদরের ইছাখাদা গ্রামের রাজিব মোল্লা (১৮) নামে এক যুবক শরীরে দুর্বলবস্থা ও চোখ বন্ধ হয়ে থাকা সহ আরো কিছু উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়। পরবর্তীতে শরীর ধীরে ধীরে নিস্তেজ হয়ে বৃহস্পতিবার ভোরের দিকে তার মৃত্যু হয়।

একইভাবে গত ৪ থেকে ৫ দিন আগে রাতে একই ধরনের উপসর্গ নিয়ে এক যুবক হাসপাতাপলে ভর্তির পর মারা যায়। তবে ডা. দেবাশীষ বা হাসপাতাল কতৃপক্ষ তার নাম পরিচয় নিশ্চিত করতে পরেনি। সর্বশেষ বৃহস্পতিবার সকালে সদরের জগদল গ্রামের শান্ত মন্ডলের মেয়ে সাধনা মন্ডল (১৫) নামে এক কিশোরী একই ধরণের উপসর্গ নিয়ে মাগুরা সদর হাসপাতালে আসে। কিন্তু সঠিক রোগ নির্ণয় করতে না পারায়  তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ডা. দেবাশিষ জানান, মৃত ও আক্রান্ত ৩ রোগীর উপসর্গ একই রকম। সাপে কাটা রোগীদের মত চোখের পাতা ও শরীর নিস্তেজ হয়ে আসে। সাপে কাটা রোগীদের প্রতিষেধক এন্টিভেনাম ইনজেকশন প্রয়োগ করে রোগীকে সুস্থ করা সম্ভব। তবে সাপে কামড়ানোর ঘটনা চেখে পড়েনি। তিনি আরো জানান, ক্রেইট নামে এক ধরনের বিষধর সাপ আছে যারা শুধু রাতে মানুষকে কামড়ায়। এ সাপের কামড়ের শিকার ব্যক্তির শীরের কোন দাগ বা ব্যাথা অনুভব হয় না। আক্রান্ত ওইসব রোগিরা এমন কোন ঘটনার শিকার কিনা সেটিও নিশ্চিত হওয়া যায়নি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: