মাগুরায় মায়ের বকুনি খেয়ে তৃতীয় শ্রেনীর ছাত্রের আত্মহত্যা

মাগুরানিউজ.কম:

mn

মাগুরায় কোয়েল পাখি উড়ে যাওয়ায় মায়ের বকুনি খেয়ে অভিমানে গলায় দড়ি নিয়ে আত্মহত্যা করেছে সিয়াম মোল্যা নামের ৯ বছরের এক শিশু।

আজ (সোমবার) বিকেলে এ ঘটনা ঘটে।

সিয়াম মাগুরা শহরের মোল্যাপাড়া  এলাকার রমজান আলী ও হ্যাপি বেগমের একমাত্র ছেলে। সে স্থানীয় ২নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্র।

নিহতের মামা জসিম উদ্দিন জানান, দুপুরে বাবার কাছ থেকে টাকা নিয়ে একটি কোয়েল পাখি কিনে আনে সিয়াম। বিকেলে অসাবধানে পাখিটি উড়ে গেলে মা হ্যাপি বেগম তাকে বকাঝকা করে।

এতে অভিমান করে বিকেল ৫টার দিকে শিশু সিয়াম বাসার পার্শ্ববর্তী একটি খালি মুরগির খামারে গিয়ে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করে। দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. অমর প্রসাদ তাকে মৃত ঘোষণা করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
%d bloggers like this: