মাগুরা সদর উপজেলা উপ-নির্বাচনে আ’লীগ ও বিএনপির প্রার্থী হলেন যারা

মাগুরানিউজ.কমঃ

mn

আগামী ২১ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে মাগুরা সদর উপজেলা পরিষদের উপ-নির্বাচন। এ নির্বাচনে ১টি পদে প্রধান ২টি রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি থেকে এক ডজনেরও বেশি প্রার্থী মনোনয়পত্র জমা দিয়েছেন। আর একাধিক প্রার্থী নিয়ে বিপাকে পড়েছেন দুটি দলের নেতা-কর্মী, সমর্থকরা।

অন্যদিকে, কেউ কাউকে ছাড় না দেয়ায় প্রার্থীরাও রয়েছেন বেকায়দায়। প্রচার- প্রচারণা বাদ দিয়ে তারা দলীয় সমর্থনের জন্য উচ্চ পর্যায়ে লবিংয়ের পাশাপাশি তৃর্ণমূলের সমর্থন লাভে ব্যস্ত সময় কাটাচ্ছেন।

সদর উপজেলা পরিষদের এ নির্বাচনে চেয়ারম্যান পদে ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

এর মধ্যে আওয়ামী লীগের আবু নাসির বাবলু, রোস্তম আলী, পংকজ কুণ্ডু, বেনজির আহমেদ, এনামুল হক রাজা, আব্দুল হাই সরদার, অ্যাড. গোলাম আম্বিয়া, এনামুল হক হিরক, মো. জাহাঙ্গীর হোসেন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বিএনপির রেজাউল করিম, আলী আহম্মদ, সাজ্জাদ হোসেন ও এ্যাড. ওয়াসিকুর রহমান কল্লোল মনোনয়নপত্র জমা দিয়েছেন।

দুই দলের প্রার্থীরাই প্রচার-প্রচারণায় না নেমে দলীয় মনোনয়নের জন্য উচ্চ পর্যায়ে লবিং এর পাশাপাশি তৃর্ণমূল কাউন্সিলরদের সমর্থন লাভে চেষ্টা করছেন।

অন্যদিকে, দলের একাধিক প্রার্থী নির্বাচনে অংশ নেয়ায় সাধারণ নেতা-কর্মীরা পড়েছেন বিপাকে। একাধিক ব্যক্তি প্রার্থী হওয়ায় দুটি দলের সমর্থকরাও দ্বিধাবিভক্ত। তাদের আশঙ্কা অধিকাংশের মতামতের ভিত্তিতে একক প্রার্থী নির্ধারণ করা না হলে নির্বাচনে দলীয় প্রার্থীদের ভরাডুবির ঘটনা ঘটবে। নেতা-কর্মীদের দাবি স্ব স্ব দলের সমর্থিত প্রার্থীদের মূল প্রতিদ্বন্দ্বিতায় আনতে হলে তৃণমূলের মতামতের ভিত্তিতে মনোনয়নপত্র প্রত্যাহারের আগেই একক প্রার্থী নির্ধারণ করতে হবে।

তবে মনোনয়নপত্র দাখিলকারী আওয়ামী লীগ-বিএনপির একাধিক প্রার্থী বলছেন, তাদের পক্ষে দল ও ভোটারদের সমর্থন রয়েছে। এক্ষেত্রে দল তাদেরকেই সমর্থন জানাবে।

আওয়ামী লীগ ও বিএনপির জেলা পর্যায়ে শীর্ষ নেতারা মাগুরানিউজকে জানান, কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী সমঝোতা বা তৃর্ণমূলের ভোটে একক প্রার্থী নির্ধারণ হবে। দলীয় সমর্থনের বাইরে কেউ প্রার্থী হলে তাদেরকে দল থেকে বহিষ্কার করা হবে।

উল্লেখ্য, ১৩টি ইউনিয়ন ও প্রথম শ্রেণির একটি পৌরসভা নিয়ে মাগুরা সদর উপজেলা গঠিত। মোট ভোটার সংখ্যা ২ লাখ ৪৪ হাজার ৭৭৫ জন।

মাগুরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নাজিম উদ্দিন (৭০) গত ২২ এপ্রিল ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মারা গেলে আসনটি শূন্য হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: