মাগুরানিউজ.কম:
মাগুরা জেলার পুৃলিশ সুপার একেএম এহসানউল্লাহ দৃঢ় কন্ঠে মাগুরা নিউজকে বলেছেন মাগুরাতে আইন শৃংখলা বজায় রাখতে পুৃলিশের এক নীতি তা হলো জিরো টলারেন্স। সন্ত্রাসী, মাদক ব্যবসায়ীসহ সব অপরাধীর ক্ষেত্রে এ নীতি কঠোর ভাবে পালন করার জন্য ইতিমধ্যেই জেলা পুলিশের কর্মকর্তাদের অবহিত করা হয়েছে এবং সেভাবেই কাজ চলছে।
মাগুরা সদর থানা সুত্রে জানা যায় মাগুরার পুলিশ সুপার মহোদয়ের বিশেষ তদারকিতে মাগুরা সদর থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে থানার এসআই বিশ্বজিৎ রায়ের সঙ্গীয় ফোর্সসহ মাগুরা সদর থানা পুলিশ ১৫জুন তারিখ দিবাগত রাত্রে ঢাকা রোডস্থ জনৈক গৌতমের ফলের দোকানের সামনে থেকে মাদক ব্যবসায়ী মোঃ হারুন(৪০), পিং-মৃত কালাম পাগলা, সাং-চরনাঠিয়াল ডাংগা, থানা-রোমারী, জেলা-কুড়িগ্রাম’কে ০৪ কেজি ৪০০ গ্রাম গাঁজা সহ গ্রেফতার করে।
উক্ত ঘটনায় মাগুরা সদর থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।


