মাগুরায় নেশাগ্রস্থ স্বামীর হাতে স্ত্রী খুন! ঘাতক স্বামী গ্রেফতার

মাগুরানিউজ.কম:

mn

মাগুরায়  নেশাগ্রস্ত পাষন্ড স্বামীর হাতে আজ রবিবার বিকালে রেশমা খাতুন (২৫ ) নামে এক গৃহবধূ খুন হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে মাগুরা সদরের দেড়ুয়া গ্রামের খালপাড়ায়। নিহত রেশমা খাতুন দেড়ুয়া গ্রামের মৃত ইয়াদ আলী শেখের মেয়ে। এ ঘটনায় পুলিশ নেশাগ্রস্ত স্বামী আলম ফকিরকে গ্রেফতার করেছে।

নিহতের বোন জোসনা খাতুন জানান, সদরের আলীধানী গ্রামের মোকবুল ফকিরের ছেলে আলম ফকিরের  সাথে ৭-৮ বছর আগে বোন রেশমার বিয়ে হয়। বিয়ের পর সংসারে আর্থিক অনটন দেখা দিলে আমার বোন একটি মিলে শ্রমিকের কাজ করতে শুরু করে। রেশমার স্বামী আলম বিয়ের পর থেকেই আমার বোনের উপর টাকার জন্য নানাভাবে নির্যাতন করত।

রেশমার স্বামী আলম বাড়ি এসে রেশমাকে নির্যাতন করে প্রায়ই জোর করে টাকা নিয়ে নেশা করত। এরই সূত্র ধরে রবিবার বিকালে আলম বাড়ি এসে নেশা করার জন্য টাকা চায় কিন্তু রেশমা টাকা দিতে অস্বীকৃতি জানালে সে তার উপর নির্যাতন চালায়। এক পর্যায়ে সে রেশমার গলা টিপে হত্যা  করে  ঘরের ভিতর লাশ ঝুলিয়ে রেখে তার সাত বছরের ছেলে কে নিয়ে পালিয়ে যায় । পরে আমরা দরজা ভেঙ্গে তাকে উদ্ধার করে পুলিশ কে খবর দেয় ।

এলাকার প্রতিবেশী রবিউল ইসলাম জানান, আলম ফকির একজন নেশাগ্রস্ত লোক । সে প্রায়ই রেশমার উপর নানা ধরনের অত্যাচার করত । আমরা জেনেছি ,তার নামে কুষ্টিয়া থানায় ডাকাতি মামলা ছিল এবং এ মামলায় সে জেলও খেটেছে ।

সদর থানার ওসি আছাদুজ্জামান জানান, আমি ঘটনাটি শুনে সাথেসাথে ঐ এলাকা পরিদর্শন করেছি। খুনের আসামী আলম ফকির কে পুলিশ তার বাড়ি আলীধানী থেকে গ্রেফতার করেছে। মাগুরা সদর থানায় এ ঘটনায় মামলার প্রস্ততি চলছে বলে জানান ওসি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: