মাগুরা শহর কালীবাড়ীতে জাতিয় শোক দিবসের আলোচনা সভা

মাগুরানিউজ.কম:

mn

জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধুর ৪০ তম শাহাদত বার্ষিকীতে ১৯৭৫ সালের ১৫ই আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ নিহত সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে গতকাল শনিবার রাতে মাগুরা শহরের নতুনবাজারে অবস্থিত শ্রীশ্রী কালী মাতার মন্দিরে আলোচনা সভা ও প্রার্থনা অনুষ্ঠানের আয়োজন করে মন্দির পরিচালনা পর্ষদ।

রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্দির পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক মোহন লাল ঠাকুর খোকন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কালাচাঁদ সিংহ।

অনুষ্ঠানে জাতির জনকের কর্মময় জীবনের উপর আলোকপাত করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, বাংলাদেশ হিন্দু মহাজোট ও ঐক্য পরিষদের জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে বিশেষ প্রার্থনা সঙ্গিত পরিবেশন করেন স্থানীয় শিল্পীবৃন্দ। 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: