ইউএনও শূন্য মাগুরার মহম্মদপুর। ভোগান্তিতে উপজেলাবাসী

মাগুরানিউজ.কম:

mn

প্রায় দুই সপ্তাহ হতে চললো মাগুরার মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) পদটি শূন্য রয়েছে। এতে দাপ্তরিক কর্মকাণ্ডে স্থবিরতার সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়ছেন সেবা নিতে আসা লোকজন।

জানা গেছে, মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার পদে সর্বশেষ দায়িত্ব পাালন করেন মো: কামরুল হাসান। তিনি ৪ আগস্ট যশোরের মনিরামপুর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন। তার স্থলে মহম্মদপুরে বদলী হন একই জেলার কালিয়া উপজেলা  নির্বাহী অফিসার (ইউএনও) শাহীন হোসেন।

দশ দিন পার হলেও তিনি আজ পর্যন্ত যোগদান করেননি। এতে উপজেলা প্রশাসনে শূন্যতা বিরাজ করছে। ভূমিসহ নানা ধরণের সেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ।

এদিকে সহকারি কমিশনারের (ভূমি) পদ দীর্ঘ দশ বছর ধরে শূন্য থাকায় ভোগান্তি চরমে পৌছেছে। মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইয়ারুল ইসলামকে এই উপজেলার অতিরিক্ত দায়িত্ব প্রদান করলেও তিনি এখানে নিয়মিত আসেন না। জরুরী কোন ফাইল থাকলে ২৬ কিলোমিটার দূরে জেলা শহরে গিয়ে অফিস সহকারিদের সই করে আনতে হয়।

দীঘা গ্রামের বাসিন্দা আব্দুর রহমান বলেন, নামজারির অভাবে জরুরী কাজে জমি বিক্রি করতে পারছি না। নতুন ইউএনও স্যার না আসায় কাজ হচ্ছে না।

মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) অফিস সুপার (ওএস) ফসিয়ূর রহমান বলেন, ‘২০ আগস্টের আগে তিনি (শাহীন হোসেন) যোগদান করবেননা না বলে তিনি জেনেছেন। তবে অফিসে ভোগান্তির বিষয়ে তনি কোন মন্তব্য করতে চাননি।

মাগুরা সদর ইউএনও ও মহম্মদপুর উপজেলার চলতি দায়িত্বে থাকা ইয়ারুল ইসলাম জানান, তিনি সদর উপজেলার দায়িত্বে রয়েছেন। এর সাথে অন্য একটি উপজেলার দায়িত্ব পালন করা কষ্টসাধ্য।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: