শালিখায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

মাগুরানিউজ.কম:

mnsali

যথাযোগ্য মর্যাদায় মাগুরার শালিখায় স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০মত মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি শোক র‌্যালি বের হয়।

র‌্যালিটি আড়পাড়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ডিগ্রী কলেজে এসে শেষ হয়। সেখানে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পণ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাডঃ শ্যামল কুমার দে, উপজেলা প্রশাসনের উর্ধ্বতন কর্তকর্তা, উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ শ্যামল কুমার দে। বিশেষ অতিথি থেকে বক্তব্য রাখেন ওসি মোঃ আবু জিহাদ ফখরুল আলম খান। এছাড়া উপজেলা প্রসাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আওয়ামীলীগের নেতৃবৃন্দ্ব বক্তব্য রাখেন। এছাড়া উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে শোক সভা ও গনভোজের আয়োজন করা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: