শোকের মাস আগষ্ট। মাগুরায় ছাত্রলীগের শোক র‌্যালি

মাগুরানিউজ.কম:

mn

জাতীয় শোক দিবসের মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শোক র‌্যালি, আলোচনাসভা ও গণভোজের আয়োজন করেছে মাগুরা জেলা ছাত্রলীগ।

বেলা ১২টার দিকে বিশাল আকৃতির কালো পতাকা, জাতীয় পতাকা ও দলীয় পতাকা নিয়ে ছাত্রলীগের কয়েক হাজার সাবেক ও বর্তমান নেতাকর্মী শহরের নোমানী ময়দান থেকে শোক র‌্যালি বের করে।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পংকজ কুণ্ডু, জেলা পরিষদ প্রশাসক এাড. সৈয়দ শরিফুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান মো. রোস্তম আলী, জেলা ছাত্রলীগ সভাপতি শেখ রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক মীর মেহেদী হাসান রুবেল, কেন্দ্রীয় নেতা পার্থ বিশ্বাস প্রমূখ র‌্যালির নেতৃত্ব দেন।

এ উপলক্ষে জেলা ছাত্রলীগের পক্ষ থেকে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ব্যানার ফেস্টুন লাগানো হয়েছে। পরে আসাদুজ্জামান মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। আলোচনা সভায় জেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সভায় বক্তারা ৭৫এর ১৫ই আগস্ট বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের হত্যাকাণ্ডের সাজাপ্রাপ্ত আসামিদের দ্রুত গ্রেফতার করে সাজা কার্যকর করার দাবি জানান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: