মাগুরায় স্কুলছাত্রীর মোবাইল প্রেম, অতঃপর পালিয়ে বিয়ে, ফলাফল শ্রীঘরে।

মাগুরানিউজ.কম:

mn

বাল্যবিবাহের অপরাধে স্বামী-স্ত্রী এখন শ্রীঘরে। কলেজপড়ুয়া যুবক মালেক আর অষ্টম শ্রেণির ছাত্রী আকাশিকে বৃহস্পতিবার বেলা ৩টার দিকে মাগুরার মহম্মদপুর উপজেলা সদরের বড়রিয়া গ্রামের এক আত্মীয়বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। 

পুলিশ জানায়, মাগুরার মহম্মদপুর উপজেলার নহাটার খর্দফুলবাড়ি গ্রামের সিরাজ মোল্যার ছেলে মালেক মোল্যার (২১) প্রতিবেশী নড়াইল সদরের মাইজপাড়ার তারাশি গ্রামের আরিফ মোল্যার মেয়ে আকাশি খাতুনের (১৩) সঙ্গে মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

স্বামী ঢাকার তেজগাঁও কলেজে সমাজবিজ্ঞান বিষয়ের সম্মান দ্বিতীয় বর্ষের ছাত্র। স্ত্রী নড়াইল সদরের মাইজপাড়া  মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।

গত ২৬ জুলাই তারা পালিয়ে বয়স চুরি করে বিয়ে করে।  এরপর মেয়ের বাবা আরিফ মোল্যা মেয়েকে খুঁজে পেতে পুলিশের শরনাপন্ন হন। অনেক খোঁজাখুঁজির পর বৃহস্পতিবার মহম্মদপুরের বড়রিয়া গ্রাম থেকে রাসেল মিয়া নামের এক আত্মীয়ের বাড়ি থেকে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে।

ছেলে-মেয়ে বিয়ের কথা বললেও তারা স্বপক্ষে কোনো প্রমাণ দিতে পারেনি।

মহম্মদপুর থানার ওসি শেখ আতিয়ার রহমান বলেন, বাল্যবিবাহের অপরাধে তাদের আটক করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: