মাগুরায় ‘স্বপ্ন’ গিয়ে আটকে গেলো ঢাকার রোডের ‘স্লুইস গেটে’

মাগুরানিউজ.কমঃ 

mn

মাগুরায় ‘স্বপ্ন’ গিয়ে আটকে গেলো ঢাকার রোডের ‘স্লুইস গেটে’। মাগুরা শহর থেকে শহরতলীর পারনান্দুয়ালী গ্রামের মানুষদের ঝুকিপূর্ন ও সময়সাপেক্ষ যাতায়াত সহজ করার জন্য পারনান্দুয়ালীবাসীর স্বপ্নের বাঁশের সাঁকোটি গত পরশু সন্ধায় ইফতারের আগ মুহূর্তে নবগঙ্গা নদী গর্ভে বিলীন হয়ে গেছে।

গত বছরও অতি বর্ষণে ভাঙনের সম্মুখিন হয়েছিল বাঁশের সাঁকোটি।

বিকাল থেকেই বাঁশের সাঁকোটি কচুরির চাপে হুমকির মুখে ছিলো। সাঁকোর উপর দিয়ে সকল প্রকার জনসাধারণের চলাচল আগেই নিষেধ করা হয়েছিল।

হাজারো উৎসুক মানুষের উপস্থিতিতে সন্ধায় ইফতারের আগ মুহূর্তে নবগঙ্গা নদী গর্ভে বিলীন হয়ে গেলো মাগুরা শহর থেকে শহরতলীর পারনান্দুয়ালী গ্রামে যাতায়াতের সহজ রাস্তা নবগঙ্গা নদীর উপর নির্মিত বাংলাদেশের সর্ববৃহৎ মাগুরা টু পারনান্দুয়ালী বাঁশের সাঁকোটি।

এদিকে, ভাসতে ভাসতে বাঁশের সাঁকোটির একটি অংশ আটকে যায় মাগুরা ঢাকার রোডের স্লুইস গেটে। আজও উৎসুক লোকজন বাঁশের সাঁকোর আটকেপরা অংশটি দেখতে ভিড় জমাতে দেখা যায়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: