ডি ভিলিয়ার্স-মিলাররা ঢাকায় আসছেন মঙ্গলবার

মাগুরানিউজ.কমঃ 

southafrica1435579189

দুই টেস্ট ও টি-টোয়েন্টি এবং তিন ওয়ানডে খেলতে মঙ্গলবার ঢাকায় আসছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। দক্ষিণ আফ্রিকান ক্রিকেটারদের বহনকারী ইকে ৫৮২ ফ্লাইট সকাল ৮ টা ৪০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর স্পর্শ করবে।

তিন ভাগে দক্ষিণ আফ্রিকার দল ঢাকায় আসছে। মঙ্গলবার টি-টোয়েন্টি স্কোয়াডে থাকা ক্রিকেটাররা ঢাকায় আসবেন। ওয়ানডে সিরিজের তিনদিন আগে আসবেন ওয়ানডের ক্রিকেটাররা। এরপর আসবেন টেস্ট স্কোয়াডের ক্রিকেটাররা।

বিমানবন্দর থেকে সরাসরি হোটেল সোনারগাঁওয়ে চলে যাবে সফরকারী দল। দীর্ঘ ভ্রমণ শেষে মঙ্গলবার বিশ্রাম করেই কাটাবেন ক্রিকেটাররা। বুধবার দুপুর ২টায় ব্যাট-বল নিয়ে প্রস্তুতি শুরু করবেন তারা।

দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টিতে দলের নেতৃত্ব দেবেন ফাফ ডু প্লেসিস। তার নেতৃত্বেই প্রথম বহর ঢাকা আসবে। ১৫ সদস্যের স্কোয়াডে থাকবেন এবি ডি ভিলিয়ার্স, জেপি ডুমিনি ও ডেভিড মিলারের মত তারকা ক্রিকেটাররা।

৫ জুলাই বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার প্রথম টি-টোয়েন্টি হবে মিরপুর স্টেডিয়ামে। ৭ জুলাই হবে দ্বিতীয় টি-টোয়েন্টি। ১০ ও ১২ জুলাই প্রথম দুটি ওয়ানডে হবে মিরপুর স্টেডিয়ামে। এরপর ১৫ জুলাই চট্টগ্রামে তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে। ২১ থেকে ২৫ জুলাই চট্টগ্রামেই হবে প্রথম টেস্ট। সফরের শেষ টেস্ট হবে মিরপুরে, ৩০ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত। ৪ আগস্ট ঢাকা ছাড়বেন সফরকারীরা।

টি-টোয়েন্টি ও ওয়ানডে খেলে দেশে ফিরে যাবেন দক্ষিণ আফ্রিকার সেরা তারকা এবি ডি ভিলিয়ার্স। প্রথমবারের মত বাবা হওয়ার স্বাদ পেতে যাচ্ছেন তিনি। এ কারণে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজে তার দেশের কর্তৃপক্ষ তাকে ছুটি দিচ্ছে।

এদিকে শর্ট ফরম্যাটে না খেললেও টেস্ট দলে যোগ দেবেন দক্ষিণ আফ্রিকার পেসার ডেল স্টেইন ও ভ্যারন ফিনল্যান্ডার। সীমিত ওভারের ম্যাচগুলোতে দুজনকেই বিশ্রাম দেওয়া হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: