আজ সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুরে সামাজিক আধিপত্যের জেরে সংঘর্ষ, ভাঙচুর-লুটপাট, আহত ৫
- শ্রীপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে র্যালি
- শ্রীপুরে অবৈধভাবে মজুদ রাখা ২৮৮ বস্তা সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানা ও ৭ দিনের কারাদণ্ড
- ভালোবাসার টানে মাদারীপুর থেকে মাগুরায় খ্রিস্টান তরুণী, সমলিঙ্গে বিয়ের দাবিতে চাঞ্চল্য
- শ্রীপুরে অবৈধভাবে সার মজুদ রাখা মামলায় দুই আসামী গ্রেপ্তার
- শ্রীপুরে অবৈধভাবে মজুদ রাখা ২৩ বস্তা সার জব্দ, ২০ হাজার টাকা জরিমানা
- উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চোরের উপদ্রব: অস্ত্রধারী আনসার নিয়োগে ফিরেছে স্বস্তি
- শ্রীপুরে ৩২৮ বস্তা সার জব্দ, দুই ব্যক্তির নামে মামলা
- শ্রীপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
- শ্রীপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য ভ্যান প্রদান
মাগুরানিউজ.কমঃ
বিদ্যমান কর ও শুল্ক হারের পরিবর্তনের বিধান করে জাতীয় সংসদে অর্থবিল-২০১৫ সংশোধিত আকারে পাস করা হয়েছে।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সোমবার বিলটি পাসের প্রস্তাব করেন। বিলটি গত ৪ জুন উত্থাপন করা হয়।
বিলে ২০১৫ সালের ১ জুলাই থেকে শুরু অর্থবছরের জন্য আর্থিক বিধান সম্বলিত কর ও শুল্ক প্রস্তাবের জন্য কতিপয় আইন ও বিধানের সংশোধন করা হয়েছে।
তাছাড়া বিলে উল্লেখিত বিধানসমূহ ২০১৫ সালের ১ জুলাই থেকে কার্যকর করারও বিধান করা হয়েছে।
সরকারি দলের মো. শাহাব উদ্দিন, শহীদুজ্জামান সরকার, জাতীয় পার্টির এম এ হান্নান, পীর ফজলুর রহমান, বেগম মাহজাবীন মোরশেদ, স্বতন্ত্র সদস্য রুস্তম আলী ফরাজী, নুরুল ইসলাম ওমর ও আবদুল মতিন বিলের ওপর জনমত যাচাই, বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনীর প্রস্তাব আনেন।
জনমত যাচাই ও বাছাই কমিটিতে প্রেরণের প্রস্তাবগুলো কন্ঠ ভোটে নাকচ হয়ে যায়। হুইপ মো. শাহাব উদ্দিন ও শহীদুজ্জামান সরকারের সংশোধনীগুলো গ্রহণ করা হয়। বাকি সংশোধনী প্রস্তাব নাকচ হয়ে যায়। সূত্র: বাসস


