জনপ্রতিনিধিদের প্রতি ‘মাগুরাবাসী’র অন্যরকম আবেদন। দেশজুড়ে আলোচনা

মাগুরানিউজ.

mn

আজ মাগুরার জনপ্রতিনিধিদের প্রতি অন্যরকম এক আবেদন জানিয়েছে মাগুরার নাগরিকদের একমাত্র সম্মিলিত নাগরিক সংগঠন ‘মাগুরাবাসী’। আবেদন জানিয়েছে জনপ্রতিনিধিদের মাগুরা শহরে ৫মিনিট রিক্সা ভ্রমনের। 

এদিকে আবেদনটি নিয়ে “জনপ্রতিনিধিদের ‘মাগুরা শহরে ৫মিঃ রিক্সা ভ্রমনের আহবান’ জানালো ‘মাগুরাবাসী’।” শিরোনামে ‘মাগুরানিউজ’ একটি সংবাদ প্রকাশ করে। আজ সারাদিন খবরটি নিয়ে শুধু মাগুরা নয় দেশজুড়েই ছিল আলোচনা। ফেসবুকের মাধ্যমে দ্রুত ছড়িয়ে যায় আবেদনটি। অনেক স্থানেই অনুরুপ আবেদন জানিয়েছেন বিভিন্ন নাগরিক সংগঠন। ‘মাগুরাবাসী’র এই আবেদন প্রশংসা পেয়েছে দেশজুড়ে। দেশের উন্নয়নকামী বিশিষ্ট মানুষেরা অভিনন্দন জানিয়েছেন এই উদ্দোগের পেছনের মানুষ ‘মাগুরাবাসী’র মুখপত্র রাজীব মিত্র জয়কে।

মাগুরার উন্নয়নকামী বিশিষ্ট জনেরা এ বিষয়ে তাদের প্রতিক্রিয়ায় ‘মাগুরানিউজ’কে জানিয়েছেন, মাগুরার উন্নয়নের জন্য তারা এক ও অবিচ্ছেদ্দ। লক্ষ একটাই মাগুরাকে জীবনযাপন করার উপযোগী করে তোলা। আর সেক্ষেত্রে দলমতের উর্দ্ধে থেকে একাজে প্রতিটি মাগুরাবাসী এক। আর তাই মাগুরার সকলের মিলিত একমাত্র নাগরিক সংগঠন ‘মাগুরাবাসী’, এখন থেকে মাগুরাকে এগিয়ে নিতে কাজ করে যাবে। দেশবিদেশে বসবাসকারী প্রতিটি মাগুরাবাসীর প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় এগিয়ে যাবে মাগুরা এটাই তাদের প্রত্যাশা। 

বর্তমানে মাগুরা শহরের প্রতিটি রাস্তা খুবই নাজুক ও দূর্ঘটনাপ্রবণ। প্রতিনিয়তই ছোট্ট এ শহরের প্রতিটি রাস্তাঘাটে ঘটছে দূর্ঘটনা। শহরে যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম রিক্সা। কিন্তু রিক্সায় চড়াও রিতিমত ঝুকিপূর্ন হয়ে উঠেছে। বৃদ্ধ কিংবা রোগী নয় একজন সুস্হ মানুষও শহরে রিক্সায় চড়ে অসুস্থ হয়ে পড়ছেন এমন নজির এখন অগুনতি জানিয়েছেন মাগুরার চিকিৎসকেরা। অতিরিক্ত ঝাকুনিতে শারিরিক ধকলের কারনে রিতিমতো আতংকের বিষয় এখন মাগুরা শহরে রিক্সায় যাতায়াত।

দীর্ঘদিন ধরে নানা দেনদরবারেও অবস্থার কোন সমাধান হয়নি। ৫হাত রাস্তাও ভাঙ্গা ছাড়া নেই এ শহরে। আর তাই মাগুরার নাগরিকদের একমাত্র সংগঠন ‘মাগুরাবাসী’ মাগুরার জনপ্রতিনিধিদের শহরে ৫ মিনিট রিক্সা ভ্রমনের আহবান জানিয়েছে।

বিবৃতিতে ‘মাগুরাবাসী’র পক্ষে মুখপত্র রাজীব মিত্র জয় জানিয়েছেন, মাগুরা শহরবাসীর অবস্থা বর্তমানে এতটাই নাজুক যে ‘মাগুরাবাসী’ মাগুরার জনপ্রতিনিধিদের আহবান জানিয়েছেন শহরের যেকোন রাস্তায় বা পাড়ায় অলিগলি যেখানে খুশি মাত্র ৫ মিনিটের জন্য রিক্সা ভ্রমনের। ‘মাগুরাবাসী’ মনে করে জনপ্রতিনিধিরা মাত্র ৫ মিনিটের জন্য শহরে রিক্সা ভ্রমন করলেই নিশ্চয়ই বুঝতে পারবেন কেমন আছেন শহরবাসী। আর তাতেই হয়ত বদলে যাবে শহরের অবর্ননীয় যন্ত্রাদায়ক দূর্ঘটনাপ্রবন যাতায়াত।

তিনি আরো জানিয়েছেন কোন প্রতিবাদ বা বিরোধ নয় ‘মাগুরাবাসী’ র দাবি যত দ্রুত সম্ভব নাগরিক এই সমস্যাটির দ্রুত সমাধান। ‘মাগুরাবাসী’ মনে করে মাগুরার জনপ্রতিনিধিরা সবসময় মাগুরার উন্নয়ন চান। নিশ্চয় বিষয়টি এবার তাদের দৃষ্টিগোচর হবে এবং আশু সমাধানের মাধ্যমে মাগুরা শহরবাসীর দীর্ঘদিনের সমস্যার সমাধান হবে। কোন বিভাগের দায়িত্ব সেটা জানতে চাননা ‘মাগুরাবাসী’। তারা চান অবর্ননীয় এ দূর্ভোগ থেকে মুক্তি পেতে। 

এদিকে সংবাদ প্রকাশের পর দুপুর ৩টার দিকে শহর সংলগ্ন মহাসড়কে ভায়নামোড় এলাকায় সৃষ্ট বড় বড় শত গর্ত দ্রুতগতিতে বন্ধ করার ছেষ্টা চলছে। কাজের তদারককারীদের একজনকে জিজ্ঞাসা করলে জানালেন, ‘দুপুরে হটাৎই দ্রুত রাস্তা ঠিক করার নির্দেশ পেয়েছেন তারা। ভেবেছিলেন বড় কোন মন্ত্রী হয়ত আসছেন তাই এই তারাতারি মেরামতি, কিন্তু পরে জেনেছেন মাগুরার রাস্তাঘাট নিয়ে মাগুরানিউজ পত্রিকায় একটা খবর বেরহইছে তাই এই তারাতারি মেরামতি। দেখেন রাস্তা প্রায় ঠিকঠাক হয়েগেছে।’

এদিকে শহরবাসী অপেক্ষায় জনপ্রতিনিধিরা কবে চড়বেন রিক্সায়। তারপর রিক্সাথেকে নেমে তারা কি বলেন তা শোনারও অপেক্ষা। নাকি তারাতারিই বদলে যাবে ভাঙ্গা রাস্তার এই চিত্র।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
%d bloggers like this: