মাগুরানিউজ.
বর্তমানে মাগুরা শহরের প্রতিটি রাস্তা খুবই নাজুক ও দূর্ঘটনাপ্রবণ। প্রতিনিয়তই ছোট্ট এ শহরের প্রতিটি রাস্তাঘাটে ঘটছে দূর্ঘটনা। শহরে যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম রিক্সা। কিন্তু রিক্সায় চড়াও রিতিমত ঝুকিপূর্ন হয়ে উঠেছে। বৃদ্ধ কিংবা রোগী নয় একজন সুস্হ মানুষও শহরে রিক্সায় চড়ে অসুস্থ হয়ে পড়ছেন এমন নজির এখন অগুনতি জানিয়েছেন মাগুরার চিকিৎসকেরা। অতিরিক্ত ঝাকুনিতে শারিরিক ধকলের কারনে রিতিমতো আতংকের বিষয় এখন মাগুরা শহরে রিক্সায় যাতায়াত।
দীর্ঘদিন ধরে নানা দেনদরবারেও অবস্থার কোন সমাধান হয়নি। ৫হাত রাস্তাও ভাঙ্গা ছাড়া নেই এ শহরে। আর তাই মাগুরার নাগরিকদের একমাত্র সংগঠন ‘মাগুরাবাসী’ মাগুরার জনপ্রতিনিধিদের শহরে ৫ মিনিট রিক্সা ভ্রমনের আহবান জানিয়ে একটি বিবৃতি প্রদান করে।
এদিকে আবেদনটি নিয়ে “জনপ্রতিনিধিদের ‘মাগুরা শহরে ৫মিঃ রিক্সা ভ্রমনের আহবান’ জানালো ‘মাগুরাবাসী’।” শিরোনামে ‘মাগুরানিউজ’ একটি সংবাদ প্রকাশ করে। আজ সারাদিন খবরটি নিয়ে শুধু মাগুরা নয় দেশজুড়েই ছিল আলোচনা।
এদিকে সংবাদ প্রকাশের পর তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় দুপুর ৩টার দিকে শহর সংলগ্ন মহাসড়কে ভায়নামোড় এলাকায় সৃষ্ট বড় বড় শত গর্ত দ্রুতগতিতে বন্ধ করার ছেষ্টা চালাতে দেখা গেল । কাজের তদারককারীদের একজনকে জিজ্ঞাসা করলে জানালেন, ‘দুপুরে হটাৎই দ্রুত রাস্তা ঠিক করার নির্দেশ পেয়েছেন তারা। ভেবেছিলেন বড় কোন মন্ত্রী হয়ত আসছেন তাই এই তারাতারি মেরামতি, কিন্তু পরে জেনেছেন মাগুরার রাস্তাঘাট নিয়ে ‘মাগুরানিউজ’ পত্রিকায় একটা খবর বেরহইছে তাই এই তারাতারি মেরামতি। দেখেন রাস্তা প্রায় ঠিকঠাক হয়েগেছে।’
মাগুরার উন্নয়নকামী বিশিষ্ট জনেরা এ বিষয়ে তাদের প্রতিক্রিয়ায় ‘মাগুরানিউজ’কে জানিয়েছেন, মাগুরার উন্নয়নের জন্য তারা এক ও অবিচ্ছেদ্দ। লক্ষ একটাই মাগুরাকে জীবনযাপন করার উপযোগী করে তোলা। আর সেক্ষেত্রে দলমতের উর্দ্ধে থেকে একাজে প্রতিটি মাগুরাবাসী এক। আর তাই মাগুরার সকলের মিলিত একমাত্র নাগরিক সংগঠন ‘মাগুরাবাসী’, এখন থেকে মাগুরাকে এগিয়ে নিতে কাজ করে যাবে। দেশবিদেশে বসবাসকারী প্রতিটি মাগুরাবাসীর প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় এগিয়ে যাবে মাগুরা এটাই তাদের প্রত্যাশা।



